1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবীতে তিনটি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবীতে তিনটি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন

  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৪৩ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবীতে তিনটি সংগঠনের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানব বন্ধনের আয়োজন করেন।

বুধবার ১১টায় গলাচিপা পৌরসভার কেন্দ্রীয় কালি বাড়ীর সামনে ঘন্টা ব্যাপী এ মানব বন্ধন চলে।

সংগঠনগুলো হলো হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও কেন্দ্রীয় কালিবাড়ী পরিচালনা পরিষদ।

এতে শত শত নারী পুরুষ এ মানব বন্ধনে অংশ নেয়। ব্যানারে লেখা রয়েছে অনুপম ভুইয়া ও অন্তরা রানী শীলের বিবাহের পারিবারিক ও সামাজিক স্বীকৃতির দাবীতে এ মানব বন্ধন।

এ মানববন্ধনের স্বারক লিপি জেলা প্রশাসকের নিকট দেয়া হবে এবং কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মু. মজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম।

এতে বক্তব্য দেন কালীবাড়ী কমিটি সভাপতি দিলীপ বনিক, পৌরসভার বনিক সমিতির সা. সম্পাদক তাপস দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলা শাখার সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক সমির কৃষ্ণ পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি গোপাল সাহা, সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয়, পৌর শাখার সভাপতি কমল সরকার, সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ প্রমুখ।

এসময় আরো বক্তব্য প্রদান করেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন, উপজেলা পৌর আ’লীগের সভানেত্রী মাহমুদা বেগম, ভবানী খোলা কালি মন্দির কমিটির সভাপতি পঙ্কজ গাঙ্গুলী, সাধারণ সম্পাদক দিলীপ কুমার শীল প্রমুখ।

জানা গেছে, পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি পেতে অন্তরা রানী শীল (২২) অনশন করছেন অনুপম ভূইয়া (৩০) নামের এক যুবকের বাড়িতে। অনুপম ভূইয়া গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের এ্যাডভোকেট অরুন ভূইয়ার প্রথম পুত্র। আর অন্তরা রানী শীল বরিশাল বিএম কলেজের অনার্সের (ব্যবস্থাপনা) শেষ পর্বের ছাত্রী।

গত ১৮ এপ্রিল থেকে টানা ৭দিন অনশন করে আসছে। অন্তরা জানায়, গত আট বছর ধরে প্রথমে পরিচয়, প্রেম ও বিবাহ। প্রশাসনের উদ্যোগে গলাচিপায় ডাক বাংলাতে বসে সমাধানের চেষ্টা চালায়। অনুপম ভূইয়া সমাজের কাছে সময় চেয়ে পরিবার নিয়ে ঘরে তালা দিয়ে পিছন দিয়ে গলাচিপা ছেড়ে চলে গেছে। পরে গলাচিপায় তিন সংগঠন তাদের পিতা ও পুত্রের এ অনৈতিক কর্মকান্ডের জন্য এ মানব বন্ধন আয়োজন করেন। অন্তরা বর্তমানে অনুপমের বাড়ীতে মানবেতর জীবন যাপন করছে। অনুপম ভূইয়া আগেই গা ঢাকা দিয়েছে। সমাধান না হলে আগামী রবিবার থেকে স্থানীয় জনগন ও নেতৃবৃন্দ অনুপম ভূইয়ার বাড়ীতে অবস্থান নেবে বলে এ মানববন্ধনে বক্তারা বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION