1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে তীব্র গরমে পানি হাতে শহরের রাস্তায় পুলিশ সুপার আল-বেলী আফিফা  - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

গোপালগঞ্জে তীব্র গরমে পানি হাতে শহরের রাস্তায় পুলিশ সুপার আল-বেলী আফিফা 

  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৪৭ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে প্রচন্ড তাপদাহে (৪০° ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায়) দিনমজুর, গাড়ির ড্রাইভার, খেটে খাওয়া মানুষ, পথচারী, অটো, ভ্যান ও রিক্সা চালকদের সেবায় পানি ও খাবার স্যালাইন হাতে শহরের বিভিন্ন সড়কে গোপালগঞ্জ পুলিশ সুপার আল-বেলী আফিফা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট, ট্রাফিক পুলিশ বক্স ও ঢাকা -খুলনা মহাসড়কের পুলিশ লাইনে পুলিশ বক্সের পাশে দিনমজুর, পথচারী, রিক্সাচালকদের হাতে এ সকল পানি ও খাবার স্যালাইন নিজ হাতে তুলে দেন পুলিশ সুপার।

পুলিশ সুপার আল-বেলী আফিফা গণমাধ্যমকে বলেন, এই তীব্র গরমে যারা কাজ করছেন দিনমজুর, রিক্সাওয়ালা, অটো চালক ও আমাদের ট্রফিক পুলিশ তাদের সহমর্মিতা জানানো এবং ওদের পাশে থাকার জন্য আমাদের এ উদ্যোগ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার উখিংমে, অতিরিক্ত পুলিশ (ডিএসবি) কাজী মোহাম্মদ মাহাবুব, সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত হারুন অর রশিদ, ট্রাফিক সার্জেন্ট কামরুল ইসলাম, জেলা পুলিশ, ডিবি পুলিশ, থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্য সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION