1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৪৯ জন পঠিত
অরুণ রাহা, রাজবাড়ী : দ্বিতীয় ধাপে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস  চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব
মোস্তফা মুন্সী, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ও মোঃ সেলিম মুন্সী মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের  ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ন কবির পলাশ, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃআসাদুজ্জামান চৌধুরী ও মোঃ আব্দুল বাতেন অনলাইনে মনোনয়ন জমা দেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালেহা আক্তার বুলবুল, মোছাঃ নার্গিস পারভীন ও মোছাঃ আফরোজা রাব্বানী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১ লক্ষ ১ হাজার ১৪৩ জন নারী ও পুরুষ ভোটার রয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, রোববার মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। উপজেলা পরিষদের তিনটি পদে মোট ৯ জন প্রার্থী অনলাইনে মনোননয়ন জমা দিয়েছেন। নির্বাচন কমিশিনের তফসিল অনুযায়ী, যাচাই-বাছাই ও আপীল নিষ্পত্তি শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০শে এপ্রিল, প্রতীক বরাদ্দ ২রা মে। ভোটগ্রহণ হবে ২১শে মে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION