1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় দিন মজুরকে গলা কেটে হত্যা - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কোটালীপাড়ায় দিন মজুরকে গলা কেটে হত্যা

  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩২৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অশোক মন্ডল (৪০) নামক এক দিন মজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে। সে উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামের মৃত কালিপদ মন্ডলের ছেলে।

সোমবার রাত তিনটায় নিজ ঘরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সামনের বারান্দায় খাটের উপর ঘুমানো অশোকের গোঙানোর শব্দ পেয়ে ঘুম থেকে উঠে ডাক চিৎকার দেয় মা উর্মিলা মন্ডল ও ছোটে ভাই অসিম মন্ডল। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে অশোকের মৃত দেহ উঠানে পড়ে থাকতে দেখতে পায়।

উর্মিলা মন্ডল সাংবাদিকদের বলেন- অসিমের ধস্তাধস্তি টের পেয়ে আমি ঘুম থেকে উঠে ঘটনা দেখে মুখোশ পরা অপরিচিত এক ব্যক্তিকে ধরার চেষ্টা করি, সে জোরাজুরি করে ছুটে দরজা দিয়ে বেরিয়ে চলে যায়।

অসিম মন্ডল জানান, এলাকায় আমাদের কোন শত্রু নেই, বড় ভাই মাঝে মধ্যে দিন মজুরের কাজ করতো।

গ্রাম পুলিশ চঞ্চল, গোপাল বালা, মনোতোষ চন্দ্র মধু সহ একাধিক এলাকাবাসী বলেন, প্রতিবেশী নরেশ পাটনীর স্ত্রীর চেচামেচি শুনে এসে দেখি অসিম অশোককে জড়িয়ে ধরে উঠানে বসে আছে, পাশে একটি কাঁস্তে পড়ে ছিলো।

পুলিশ সুপার আল বেলী আফিফা, ওসি ডিবি নয়ন চন্দ্র দেবনাথ, ওসি পিবিআই আমিনুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ আলোম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, নিহতের মা ও ভাইকে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION