1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ে ৪৯ লাখ জাল টাকা উদ্ধার, আটক ২ - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

সোনারগাঁয়ে ৪৯ লাখ জাল টাকা উদ্ধার, আটক ২

  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৫০ জন পঠিত

পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে গোপন সংবাদের ভিওিতে অভিযান পরিচালনা করে দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ

২১ এপ্রিল দিবাগত আড়াইটায় উপজেলা নানাখী বাজার সংলগ্ন ফজল খানের মাঠ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৯ জাল টাকা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা।

আটককৃতরা হলো সোনারগাঁ উপজেলার নানাখী এলাকার মৃত রোস্তম আলীর ছেলে মো. আ. রহমান (৫২), একই এলাকার মৃত আজিম উদ্দীনের ছেলে মো. বাবুল (৬০)।

পুলিশ জানায়, রবিবার রাত আড়াইটায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে সোনারগাঁও থানার এসআই (নিঃ) মেহেদী হাসান খাঁন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সোনারগাঁও নানাখী বাজার সংলগ্ন ফজল খানের মাঠে সামীরা জালটাকাসহ অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২জন আসামীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা গোলাপী রঙের একটি লাগেজ থেকে ৪৯ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, আসামী মো. বাবুলের মেয়ের জামাই মো. সাহাবুদ্দিন জালনোট প্রস্তুত পূর্বক গ্রেপ্তারকৃত আসামীদের নিকট সরবরাহ করেন। আসামীরা বিভিন্ন ধর্মীয় উৎসব (ঈদ, পূজা, পহেলা বৈশাখ) ও বিভিন্ন সময় ঢাকা-নারায়ণঞ্জসহ আশ-পাশের সকল জেলায় জালনোট বিক্রয় করে থাকে। জালনোট প্রস্তুতকারক সাহাবুদ্দিনসহ এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং জালনোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম (ল্যাপটপ/কম্পিউটার, প্রিন্টার, কালি, পেপার, ডাইস) উদ্ধারের অভিযান অব্যাহত আছে। পলাতক আসামী সাহবুদ্দিনের বিরুদ্ধে জালনোট প্রস্তুত সংক্রান্তে একাধিক মামলা রয়েছে। সোনারগাঁ থানায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। এছাড়া ধৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মারামারির মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION