1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে স্বপন দাশের মনোনয়নপত্র দাখিল - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে স্বপন দাশের মনোনয়নপত্র দাখিল

  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩০৪ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।

রোববার (২১ এপ্রিল) বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার অরবিন্দ বিশ্বাসের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জননেতা শেখ হেলাল উদ্দীন এমপির ব্যক্তিগত সহকারী মো. ফিরোজ আহমেদ, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউপি চেয়ারম্যানগণ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিগত ৫ বছরে অভূতপূর্ব উন্নয়নের কারণে স্বপন দাশের মনোনয়নপত্র ঘিরে ব্যাপক আগ্রহ ছিল মানুষের মধ্যে।

এছাড়াও উপজেলা চেয়ারম্যান পদে আরো দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ ওয়াহিদুজ্জামান এবং গৃহিণী ফজিলা বেগম।

অপরদিকে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন সদ্য সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. কওসার আলী ফকির, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ ইমরুল হাসান এবং সৈয়দ অলিদ ইমন। এছাড়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সদ্য সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম এবং আয়েশা সিদ্দিকা।

ফকিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, আগামী ২১ মে ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে । ২১ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো। আগামী ২৩ এপ্রিল বাছাই পর্ব, ৩০ এপ্রিল প্রত্যাহার ও প্রতীক বরাদ্ধ ২ মে।

এদিকে ২য় দফা নির্বাচনের তফসিল ঘোষনার সাথে সাথে ফকিরহাট উপজেলা সর্বত্র উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION