1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৬৬ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়  দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদ ২ জন প্রার্থী মনানয়ন পত্র দাখিল করেছেন।

মনোনয়ন দাখিলের শেষ দিনে রবিবার বিকাল ৫ টা পর্যন্ত রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. শাহীন শরীফ এর কাছে বিভিন্ন সময় প্রার্থীরা এ সব মনোনয়ন পত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন অফিসার মো.শাহীন শরীফ জানান, নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফছিল অনুযায়ী রবিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিন পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান ভাইস-চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান, সজল কুমার হালদার ও মো. মশিউর রহমান লাভলু মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ) মো.আনিচুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মাহমুদ রাহাত(জামসেদ) এবং  মহিলা ভাইস   চেয়ারম্যান পদে মোসা. মরিয়ম বেগম নিশু(বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান) ও মোসা. ঝর্না বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।

তফছিল অনুযায়ী এ উপজেলায় আগামী ২১ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মোট ২ লক্ষ ৯৩ হাজার ৩২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্য পুরুষ ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৭৬৪ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ  ৪৩ হাজার ৫৬০ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION