1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যৌতুক মামলায় স্বামীর সাজা, বাদী ও তার  সন্তানদের হুমকি নিরাপত্তা চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

যৌতুক মামলায় স্বামীর সাজা, বাদী ও তার  সন্তানদের হুমকি নিরাপত্তা চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২০৮ জন পঠিত
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রী  করা মামলায় নারী ও শিশু  আদালতের রায়ে স্বামী মনির  হাওলাদার ওরফে ফয়সাল হাওলাদার (৪৮)-কে  চার বছরের সাজা দিয়েছে আদালত সাজাপ্রাপ্ত আসামি মনিরকে (৮ এপ্রিল) সোমবার কেরানীগঞ্জ থেকে র‌্যাব গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
গ্রেফতারকৃত মনির হাওলাদার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের লেহাজ উদ্দিন হাওলাদারের পুত্র।
জানা যায়, বিগত ১৯৯৮ সালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের তবিরকাঠি গ্রামের সেকান্দার শরীফের কন্যা মালা বেগমকে ইসলামিক শরীয়ত মোতাবেক পারিবারিকভাবে বিয়ে করে মনির । দীর্ঘদিন ঘর সংসার জীবনে তাদের পরিবারে ৪ টি কন্যা সন্তান জন্ম নেয়। বিয়ের সময় মালার পরিবার  নগদ টাকা এবং স্বর্ণলাংকার সহ প্রায় তিন থেকে চার লক্ষ টাকার মালামাল দেয়। কিন্তু তৃতীয় কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে স্ত্রী মালা বেগমকে স্বামী মনির হাওলাদার বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।
এছাড়াও প্রথম স্ত্রী মালা বেগম কে ছাড়াও আরো ৩ টি বিয়ে করেন মনির হাওলাদার। তাতেও মনির সন্তুষ্ট নয়।স্বামীর এই নির্যাতন সইতে না পেরে ২০১৬ সালে মালা বেগম নিজেই বাদী হয়ে  স্বামীকে  আসামী করে বরিশাল আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন মামলা নং-৩৪৩/১৬।
উক্ত মামলায় আদালতে স্ত্রী সন্তান দের ভরণপোষণ ও তার বসত বাড়ি লিখে দিবে বলে মুচলেকা দিয়ে  মুক্তি পান মনির হাওলাদার। আদালত থেকে জামিনে বেড়িয়ে স্ত্রী সন্তানদের ভরণ পোষণ দেয়ার কথা থাকলেও , মনির দিচ্ছি দিব বলে স্ত্রী সন্তানদের সাথে তালবাহানা শুরু করে আদালতের আদেশ অমান্য করে।
গত (১৬ মার্চ) মনির হাওলাদার তার নিজ বাড়িতে গিয়ে স্ত্রী মালা বেগম ও সন্তানদের মারধর করে বাড়ি থেকে নামিয়ে দিতে চাইলে স্ত্রী মালা বেগম ৯৯৯ কল দিয়ে পুলিশের সহায়তা চাইলে মনির হাওলাদার মালা বেগমের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এর‌ই মধ্যে  ঘটনা স্থলে বাকেরগঞ্জ থানার এএসআই আল‌ আমিন সহ সঙ্গীয় ফোর্স গিয়ে বিষয়টি শুনে ও মনিরে বিরুদ্ধে মামলা কাগজ পত্র দেখে বলে এতে কিছু হবে আপনি আদালতের শরণাপন্ন হন বলে উভয় পক্ষকে শান্ত থাকতে বলে চলে আসে।
এদিকে (৬ এপ্রিল) আদালতে আদেশ অমান্য করার দায় মনির হাওলাদারকে চার বছরের সাজা দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
উক্ত মামলায় মনির গ্রেফতার হয়েছে। গ্রেফতারের পর থেকে মনিরের পরিবার ও ভাড়াটে লোক জনকে দিয়ে মামলার বাদী মনিরের স্ত্রীকে মিথ্যা মামলা মারধর ও হত্যার হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন মালা বেগম।
তিনি সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন আদালতে আমি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে  মামলা করি তাতে আমার স্বামী মনির হাওলাদারের চার বছরের সাজা হয়েছে, সে গতকাল রাতে গ্রেফতার হয়েছেন। তার পর থেকে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়া হচ্ছে। ভয়ে আমি ও আমার  সন্তানদের নিয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছি।
আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার সন্তানদের নিরাপত্তা ও আমার জীবনের নিরাপত্তা এবং শান্তিতে বসবাস করতে পারি সেই ব্যাপারে আপনাদের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION