1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ

  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৬৭ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে জমি সংক্রান্তে পূর্ব বিরোধের জেরে রাতের আঁধারে সিঁধকেটে ঘরে ঢুকে শারমিন খানম নামের এক গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে শারমিন খানমের শরীরের বুক ও পিঠের অধিকাংশ স্থান পুরে গেছে। গুরুতর আহত অবস্থায় রাতেই গ্ৰামবাসী ও ভিকটিমের স্বজনেরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার ৭ নং উরফি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া গ্ৰামে।

এঘটনায় এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। পুলিশ খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

ভিকটিম শারমিন খানম হাসপাতালের বেডে শুয়ে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে শব্দ শুনে হঠাৎ ঘুম ভেঙে যায়, কোন কিছু বুঝে ওঠার আগেই আমার মুখ বেঁধে ফেলে। এসময় আধো আলোতে প্রতিবেশী শাহীন মুন্সী, সুমি বেগম ও আনিচ মুন্সীকে দেখতে পাই। তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং তাঁদের বিরুদ্ধে মামলা লড়াই করতে নিষেধ করে। একপর্যায়ে শাহীন মুন্সী আমাকে পানি জাতীয় কিছু ছুঁড়ে মারলে আমি ছটফট করতে থাকি। এখন বুঝতে পারছি আমাকে এসিড মারা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

ভিকটিমের নোনদ ঝুমা খানম বলেন, জমিজমা নিয়ে ঝামেলা ও পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটিয়েছে। এর আগেও শাহীন মুন্সীর ৮ বছরের মেয়ে সোহানা কে দিয়ে গত ৫ জানুয়ারি ২০২৪ সালে ধর্ষণ মামলা করেছিল। ঐ মামলায় বর্তমান ভিকটিমের পিতা সিরাজুল হক (কালু মুন্সী) জেলহাজতে আছে।

এবিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভিকটিমের ভাষ্য অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি তদন্ত চলছে, খুব অল্প সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION