1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ৭৮ বছর ধরে ভ্যানের প্যাডেলে ঘুরে জীবন চাকা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ গোপালগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানের যোগদান

কুষ্টিয়ায় ৭৮ বছর ধরে ভ্যানের প্যাডেলে ঘুরে জীবন চাকা

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৬১ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
“সকাল বিকাল প্যাডেল মারি,ঝড়ে কত ঘাম।সভ্যতাকে টেনে বেড়ায়,পায়না কোনো দাম।লাঞ্চনা-বঞ্চনা সহে,ছুটি চলি যাত্রী লয়ে…শোন এক ভ্যান চালকের জীবন কাহিনী” নাম তার চতুর আলী।হাটিহাটি পা-পা করে ৭৮ এর ঘরে পা দিয়েছে বয়স।যে বয়সে একজন মানুষ আরাম আয়েশ করবে।নাতি নাতনির সাথে হাসি তামাশা আর আড্ডাই মেতে থাকার কথা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বয়সের ভারত্ব নিয়ে দারিদ্রতার কাছে হার মেনে প্রতিদিন ভ্যানের প্যাডেল ঘুরিয়ে নিজের ও পরিবারের অন্ন যোগাতে হয়।এই বৃদ্ধ বয়সে ভ্যান চলতে চাইলেও চালাতে পারে না চতুর আলী।তবুও নিত্য দিনের প্রয়োজন মেটাতে ভ্যান নিয়ে রাস্তায় বেড়োতে হয় দুটি টাকার জন্য। একসময় কচ্ছপ গতির যানবাহন গুলোকে করা যুগের প্রয়োজন অনুসারে আধুনিক করা হয়েছে।সংযোগ করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি। ভ্যান গাড়ি গুলোতেও লেগেছে আধুনিকতার ছোঁয়া।
এখন শরীর খাটিয়ে পা দিয়ে প্যাডেল মারে চালানো লাগেনা ভ্যান। অর্থার অটো ভ্যানের প্রচলণ শুরু হয়েছে।আর যাত্রীরাও অল্প সময়ে অধিক প্রয়োজন মেটাতে ব্যবহার করে অটোভ্যান গুলো। কিন্তু আধুনিকতায়ও ফাটল ধরেছে চতুর আলী।যুগের পরিবর্তন হলেও,আর্থিক অসচ্ছলতার কারনে বদলায়নি চতুর আলীর কপাল। ফলে যুগোপযোগী ভ্যান না থাকায় কচ্ছপ গতির পায়ে চালিত গাড়ীতে কয়েকজন শখ করে ছাড়া কেউ উঠেনা। তার সাথে কথা বলে জানা যায়, সে কুষ্টিয়া কুমারখালী উপজেলাধীন লালন বাজার টু যদুবয়রা এই ৪-৫কিঃমিঃ রাস্তায় ভ্যান চালান। দিনে একশত থেকে দেড়শত টাকা আয় করেন তিনি।এদিয়ে তিন সদস্যের সংস্যার চালিয়ে নিতে হয় চতুর আলীকে।তিনি বলেন প্রতিদিন ভ্যান চালাতে পারিনা,বৃদ্ধ বয়সে কখনও অসুস্থ থাকি কখনও আবহওয়া খারাপ থাকে আবার কোনো দিন ভাড়ায় হয়না। আধুনিক যুগে সব ক্ষেত্রেই তথ্য যোগাযোগ ও প্রযুক্তির ছোয়া লেগেছে।আর তার প্রভাব পড়েছে রিক্সা বা ভ্যান গাড়িতেও।
বর্তমানে এলাকার সব ভ্যান গাড়িতেই  মটর লাগানো।ফলে ভ্যান চালকের তেমন কষ্ট হয়না,কম সময়ে বেশি ভাড়া মারা যায়।এখন মানুষ সময়ের দাম দিতে শিখেছে তাই সবাই অটো ভ্যানে যাতাযাত করে।কিন্তু দারিদ্রতার অভিশাপের অভিশাপ্ত হয়ে অর্থের অভাবে এখনও ভ্যানে মটর লাগাতে পারিনী।ফলে সাধারন জনগন আমার ভ্যানে উঠতে চাইনা। চতুর আলী বলেন, যদি স্থানীয় কোনো প্রভাবশালী বা জেলা প্রশাসক বা ইউএনও সহ কেউ যদি আর্থিক সাহায্য করত তাহলে ভ্যানে মটর লাগিয়ে এই বৃদ্ধ বয়সে ভ্যান চালিয়ে জীবন যুদ্ধ চালিয়ে নিতাম।বৃদ্ধ ভ্যান চালক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উত্তর যদুবয়রা গ্রামের বাসিন্দা।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION