1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ঝুলন্ত অবস্থায় ১ শিক্ষার্থীকে উদ্ধার - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি

বাউফলে ঝুলন্ত অবস্থায় ১ শিক্ষার্থীকে উদ্ধার

  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৩২১ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় এক শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত শিক্ষার্থী মীম আক্তার (১৩) উপজেলার ৮নং মদনপুরা ইউনিয়নের পশ্চিম মদনপুরা গ্রামের শহিদুল দেওয়ানের মেয়ে। তিনি সোনামুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
রবিবার সকালে মদনপুরা ইউনিয়নের পশ্চিম মদনপুরা গ্রামের দেওয়ান বাড়িতে এই ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ।
মৃত শিক্ষার্থীর মা বলেন, বাসায় আমি আর আমার মেয়ে থাকতাম। আমার মেয়ে সকাল বেলা ঘুম থেকে উঠে বলে তার কিছু ভালো লাগছে না। চোখে ঝাপসা দেখছি৷ এরপরে আমি ওর সাথে কিছুক্ষণ গল্প করি। আনুমানিক সকাল সারে ৯ টার দিকে আমি বিকাশের টাকা উত্তোলনের জন্য বাজারে যাই। বাসায় ফিরে দেখি দরজা আটকানো। প্রথমে ভেবেছিলাম আমার মেয়ে কোরআন শরিফ পড়ছে। আমি বিকল্প উপায়ে রুমে ঢুকতেই দেখি আমার মেয়ে একটি চঙ্গার সাথে ঝুলছে, গলায় ওড়না জড়ানো। এতোটুকু হাউমাউ করে কেঁদে ফেলেন তিনি।
সহপাঠীরা জানান, মীম খুব শান্ত স্বভাবের মেয়ে ছিলো। তার সাথে কারো ঝগড়া বিবাদ ছিলো না। কেনো সে আত্মহত্যার সিদ্ধান্ত নিলো, বিষয়টা কেউ বুঝতে পারছি না।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটি এম আরিচুল হক বলেন, এটি একটি অপমৃত্যুর ঘটনা। এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। তদন্ত চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION