1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে ইউএনওর বিরুদ্ধে তদন্ত জেলা প্রশাসনের - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

ফকিরহাটে ইউএনওর বিরুদ্ধে তদন্ত জেলা প্রশাসনের

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৪৫৫ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন কর্তৃক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের গায়ে হাত তোলার ঘটনার সরেজমিন তদন্ত করলেন জেলা প্রশাসন।

শুক্রবার সকালে ফকিরহাট বিশ্বরোড সংলগ্ন এলএসডি গোডাউন (কাঠালতলা) সংলগ্ন ঘটনাস্থলে ভুক্তভোগী শেখ মিজানুর রহমান,  প্রত্যদর্শী জাহিদুল ইসলাম ও মোল্যা হাবিবুর রহমানের স্ব্যা গ্রহন ও তাদের থেকে লিখিত জবানবন্দি গ্রহন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ।

পরে অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনের সাথে স্বাাত করেন।

গত বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমান বাড়ি থেকে মোটরসাইকেল যোগে গরুর ফার্মে যাচ্ছিলেন।

এসময় কাঠালতলা মোড় এলাকায় পৌছালে দ্রুত গতিতে ইউএনও’র গাড়িটি ব্যাকে (পিছনে) আসে। তখন ইউএনও‘র গাড়ির সাথে মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগে। পরে ইউএনও গাড়ি থেকে নেমে এসে মিজানুর রহমানকে মূখে থাপ্পর দেয় এবং গাড়িতে তুলে দেড় ঘন্টা আটকে রাখে। পরে লোকজন জড়ো হলে তাকে ছেড়ে দেয়। এনিয়ে প্রশাসনে তোলপাড় শুরু হয়।

কাঠালতলা এলাকায় থাকা একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, খুলনা-মাওয়া মহাসড়ক দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িটি ফলতিতার দিকে যাচ্ছিল। মাত্র তিন সেকেন্ডের ব্যবধানে গাড়িটি পুনরায় পিছনে আসেন।

তখন পার্শ্ব রাস্তা থেকে উঠে আসা মিজানুর রহমানের মোটরসাইকেলের সাথে ইউএন‘র গাড়িটির সামান্য ঘষা লাগে। প্রথমে গাড়ি চালক নিচে আসেন। পরে ইউএনও গাড়ি থেকে নামেন এবং মোঃ মিজানুর রহমানকে থাপ্পর দেন। এরপর গাড়ির পিছনে উঠিয়ে নিয়ে চলে যান ইউএনও।

এ ব্যাপারে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমান বলেন, ইউএনও কর্তক শারীরিক লাঞ্ছিত হওয়ায় প্রশাসন আমাকে আস্বস্ত করেছেন। এ বিষয়ে তারা পদক্ষেপ গ্রহন করবেন বলে জানিয়েছেন। যেহেতু এটা প্রশাসনের ব্যপার তাই তারা যেটা ভাল মনে করবেন আমি তাই মেনে নেবো।

বাগেরহাট জেলা প্রসাশকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোপনীয় শাখার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলামের কাছে তদন্ত সম্পর্কিত বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION