1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে কঠোর নজরদারির মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গোপালগঞ্জে কঠোর নজরদারির মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন

  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৩৩৯ জন পঠিত
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জে প্রশাসনের কঠোর নজরদারির মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে।
এর আগে গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মুন্সী মো.আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএম ভোটিং মেশিনের মাধ্যমে জেলার ৫ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিস কর্তৃক প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনে (মহিলা সদস্য পদে) ১ নং ওয়ার্ডে সারমিন্নাহার অধরা, ২ নং ওয়ার্ডে শ্রাবণী খানম নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে ১ নং ওয়ার্ডে (মুকসুদপুর উপজেলা) উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. রবিউল আলম সিকদার, ২ নং ওয়ার্ডে (কাশিয়ানী উপজেলা) এস. এম. কামাল সেলিম, ৩ নং ওয়ার্ডে (গোপালগঞ্জ সদর উপজেলা) আরমান হাফিজ, ৪ নং ওয়ার্ডে (কোটালীপাড়া উপজেলা) মো. কামরুল ইসলাম বাদল এবং ৫ নং ওয়ার্ডে (টুঙ্গিপাড়া উপজেলা) বি. এম. তৌফিক হোসেন নির্বাচিত হয়েছেন।
এদিকে জেলা পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা গোপালগঞ্জ শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন  সাধারণ ভোটার ও জেলাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION