1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রেমিকাকে ডেকে প্রেমিকসহ দুই বন্ধু মিলে ধর্ষণ, আটক ১ - Bangladesh Khabor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

প্রেমিকাকে ডেকে প্রেমিকসহ দুই বন্ধু মিলে ধর্ষণ, আটক ১

  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৩৩০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: বাড়ির পাশে ফাঁকা ফসলের মাঠে একটি গভীর নলকূপের ঘরে প্রেমিকাকে ডেকে প্রেমিকসহ দুই বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এঘটনায় ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারন করায় এক যুবককে আটক করেছে পুলিশ। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে।
আটককৃত যুবক পাঁচবিবি উপজেলার কাকড়া পিংলু (মাগুরা) গ্রামের হামিদুলের ছেলে কামিরুল (২০)।
শনিবার রাতে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ধর্ষণের ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার (১৪ অক্টোবর) রাতে বাড়ির পাশে ফাঁকা ফসলি মাঠের গভীর নলকূপের ঘরে ১৬ বছরের ওই প্রেমিকাকে ডেকে পাঠান বখাটে প্রেমিক। প্রেমিকের ডাকে সাড়া দিয়ে গভীর নলকূপের ঘরে দেখা করতে আসেন প্রেমিকা। গভীর নলকূপের ঘরে ঢুকতেই ওই কিশোরী গভীর নলকূপের ঘরে গিয়ে তার প্রেমিকের সঙ্গে আরও দুইজনকে দেখতে পায়। তখন এনিয়ে তার প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিশোরীকে দুই বন্ধু ও প্রেমিক মিলে ধর্ষণ করে।’
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ওই কিশোরীর অভিযোগ, তাকে তিনজন মিলে ধর্ষণ করেছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার কাছে ধর্ষণের ভিডিও চিত্র পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION