1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সীমান্তে অবৈধভাবে গরু পারাপারের সময় বিজিবি ও বিএসএফ কর্তৃক আটক ৪ - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

সীমান্তে অবৈধভাবে গরু পারাপারের সময় বিজিবি ও বিএসএফ কর্তৃক আটক ৪

  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৭৬ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জিমনাল এলাকার বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পারাপারের চেষ্টার সময় বাংলাদেশি চার জন কে আটক করেন বিজিবি ও বিএসএফ।
পাটগ্রাম উপজেলার জিমনাল এলাকার বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পারাপারের চেষ্টার সময় বাংলাদেশি কিশোর সুজন মিয়াকে (১৮) আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। একই উদ্দেশ্যে একই সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশ করায় বাংলাদেশি ৩ জন গরু চোরাকারবারীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)। শনিবার (১৫ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে মামলা দিয়ে সুজনকে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে বিজিবি। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে সুজন মিয়া। অপরদিকে ভারতে আটক বাংলাদেশিদেরকে মামলা দিয়ে মেখলিগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বিএসএফ বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র ও আটককৃতদের পরিবার জানায়, শুক্রবার ভোর ৪ টার দিকে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের জিমনাল এলাকার সীমান্তের ৮১৮ ও ৮১৯ নম্বর মেইন পিলারের নিকট দিয়ে উভয় দেশের (ভারত-বাংলাদেশ) গরু পারাপারকারীরা গরু পারাপারের চেষ্টা করতে থাকে। এ সময় ভারতীয় ৬ বিএসএফ ব্যাটালিয়নের ডাঙ্গারবাড়ি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারতের মেকলিগঞ্জ
থানার ডাঙ্গারবাড়ি একই সীমান্ত পিলার এলাকা হতে তিন বাংলাদেশিকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের রহমানপুর জিমনাল গ্রামের আহের উদ্দিনের ছেলে আবু তাহের (৫০).ও একই গ্রামের তৈয়ব আলীর ছেলে জাহিদুল ইসলাম মন্টু (৪৯),এবং একই উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ি গ্রামের তসলিম উদ্দিনের ছেলে আসাদ আলী (২০),
পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রাহমান বিএসএফের হাতে তিন বাংলাদেশি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুনেছি তাঁরা অবৈধভাবে ভারতে যাওয়ায় বিএসএফ তাঁদেরকে আটক করে নিয়ে গেছে।’
লালমনিরহাটে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘বিজিবি মামলা দিয়ে সুজনকে থানায় দিয়েছে। রোববার আদালতে পাঠানো হয়েছে ।
বর্ডারগার্ড বাংলাদেশ রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক (এডি) ওমর খসরু ভারতীয় বিএসএফের হাতে তিন বাংলাদেশি আটকের বিষয়টি স্বীকার না করে বলেন, ‘তাদেরকে আটক করা হয়েছে এমন বিষয়ে ভারতীয় বিএসএফ আমাদেরকে জানায়নি। তাছাড়াও আটককৃত ব্যক্তিদের পরিবারও জানায়নি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION