1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যশোরের মামলাবাজ বহুলালোচিত আছমার হাত থেকে রেহাই পেতে এলাকাবাসীর মানববন্ধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যশোরের মামলাবাজ বহুলালোচিত আছমার হাত থেকে রেহাই পেতে এলাকাবাসীর মানববন্ধন

  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৯৮ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোর সদর উপজেলার ঘুণির শাখারিপাড়ার বহুলালোচিত মোছাঃ আছমা আক্তারের (৩৬) হাত থেকে রেহাই পেতে এরাকাবাসীর মানববন্ধন ।
শনিবার বেলা ১১টায় টায় ঘুণির শাখারিপাড়ার পীরবাড়ী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ওই এলাকার আব্দুল গফুর ব্যাপারি, শফিক ভুইয়া, মনিরুল ইসলাম মনির ,আবুল কালাম আজাদ, শাহজালাল ব্যাপারি, শাহ আলম ব্যাপারি, জেসমিন আক্তার, সৈয়েদা আক্তার ,নাসরিন বেগম, নাজমা বেগম ,নাসিমা আক্তার, অন্তু রহমান, জামাল হোসেন, নাজিম হোসেন, কামরুল হোসেন, খয়বার খাঁ, বাদশা মিয়া, টুকু হোসেন, মিল্টন হোসেন ,আব্বাস ইসলাম ,মোতালেব হোসেন, নুর ইসলাম, নুর আলি, রফিকুল ইসলাম, আলা ব্যাপারি, করিম ব্যাপারি, সবুজ হোসেন, আছরোজা বেগম, সেতু বেগম, বিলকিস বেগম, মরিয়ম বেগম।
এসময় শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে। ভুক্তভোগিরা মানববন্ধনে বলেন, আছমা আক্তারের কারণে এ এলাকাবাসী তার কাছে অসহায় হয়ে পড়েছেন। ওই নারীর মাদক সেবন এবং এলাকায় আপত্তিকর কাজে বাঁধা দেয়ায় মিথ্যা মামলার ঘানি টানছেন তারা। অপকর্মের প্রতিবাদ করায় ওই নারী মনিরুল ইসলাম মনিরকে স্বামী দাবি করে আদালতে মিথ্যা মামলা করে হয়রানী করে আসছেন। সেই সাথে একের পর এক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। নিজের ছোট ভাইয়ের স্ত্রীকে বর্বোচিত নির্যাতন করে দিনের পর দিন ভাতের পরিবর্তের পশু খাদ্য খাইয়ে এবং এসিডে মুখ ঝলসে দিয়ে অসংখ্যবার পত্রিকার শিরোণাম হওয়া মামলাবাজ আছমার হাত থেকে রক্ষা পেতে এর আগে নওয়াপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মণিরুল ইসলাম মনির।
ভুক্তভোগিরা আরো বলেন, মোছাঃ আছমা আক্তার এলাকায় বেপরোয়া চলাফেরা করতেন। একটার পর একটা বিয়ের প্রলোভন করে ফাদেঁ ফেলে অর্থ আদায়ের একাধিক অভিযোগও রয়েছে বলে তারা মানববন্ধনে বলেন। এমনকি সে নিজের আপন চাচাতো বোনকে ভাইয়ের সাথে বিয়ে দিয়ে চরম নির্যাতন করেন। অনেকই তার কাছ থেকে ডাকাতি ও ধর্ষণ মামলা থেকে বাদ যায়নি। বর্তমানে যশোর আদালত সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থেকেও সে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। মিথ্যা মামলার ঘানি টানতে টানতে এবং নানা ষড়যন্ত্রের মুখে পড়েছেন ভুক্তভোগিরা। মামলাবাজ ভয়ংকর এ নারীর হাত থেকে পরিত্রাণ চেয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION