1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ভূয়া চিকিৎসক আটক, এক বছরের কারাদণ্ড - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ভূয়া চিকিৎসক আটক, এক বছরের কারাদণ্ড

  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৪৩ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জে অভিযান চালিয়ে এক ভূয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পরে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

শুক্রবার (১৪ অক্টোবর) গোপালগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপালগঞ্জ শহরস্থ চৌরঙ্গী এলাকায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে মো. গোলাম মাসুদ মৃধা নামক একজন বিএমডিসি নিবন্ধন বিহীন ভূয়া চিকিৎসককে প্র্যাকটিসরত অবস্থায় হাতে নাতে ধরেন। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর আওতায় ধৃত ভূয়া চিকিৎসককে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় মেডিকেল অফিসার ডা. সাইদুজ্জামান জুয়েল এবং সঙ্গীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সার্বিক সহায়তা প্রদান করেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার দিক নির্দেশনায় জনস্বার্থে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও গণমাধ্যমকে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION