1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মহড়া - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মহড়া

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩৭৪ জন পঠিত

সেলিন শেখ, ফকিরহাট: ‘দুর্যোগ আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই স্লোগানকে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অগ্নি নির্বাপনে প্রয়োজনীয় সতর্কতা বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মো. গোলাম ছরোয়ার ওই মহড়া পরিচালনা করেন। পরে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানার সঞ্চালনায় এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত, ফায়ার সার্ভিসের ফকিরহাট ষ্টেশন কর্মকর্তা মো.শামছুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, গনমাধ্যমকর্মী সহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION