1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদান শুরু - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফকিরহাটে ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদান শুরু

  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৬৬ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাট উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টায় আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

সরেজমিনে দেখা যায়, অভিভাবকদের সাথে নিয়ে শিশুরা টিকা গ্রহণের জন্য বিদ্যালয়ে এসেছে। এসময় বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমূখর পরিবেশের সৃষ্ঠি হয়। অনেক শিশুকে টিকা নেওয়ার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।

টিকা গ্রহণের পর সামিহা আহসান (৭), মো. সামসুল ইসলাম (৯), বিবেকানন্দ রাহা (৯), আফরিন সুলতানা (৮) সহ কয়েকজন শিশু ও তাদের অভিভাবকদের সাথে কথা হয়। শিশুরা জানায়, প্রথমে ভয় পেলেও স্কুলে এসে সকল সহপাঠীদের টিকা নেওয়ার আগ্রহ দেখে ভয় কেটে গেছে। টিকা পেয়ে তারা উচ্ছাস প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ জানান, প্রথম দিন আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০৭ জন শিক্ষার্থী ও আট্টাকা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ১১ বছরের কম বয়সী ২৫ জন শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ টিকা প্রদান করা হচ্ছে। টিকা প্রদানের পর শিশুদের আধা ঘন্টা বিদ্যালয়ে পর্যাবেক্ষণে রাখা হচ্ছে। প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিশুদের টিকা প্রদান করা হবে। ৫ থেকে ১১ বছর বয়সী উপজেলার প্রায় ১৬ হাজার শিশুকে টিকার আওতায় আনা হবে।

টিকা কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ, রোগ প্রতিরোধ বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফকির কওসার আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলদ চন্দ্র দেবনাথ, স্যানিটারী ইনেসপেক্টর দেবরাজ মিত্র, চিকিৎসা প্রযুক্তিবিদ শেখ কামাল হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION