1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের শ্রদ্ধা  - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের শ্রদ্ধা 

  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৮২ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে তিনি জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, পিরোজপুরের পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, গোপালগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, মো. সাখাওয়াত হোসেন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানকে গত ১০ অক্টোবর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) পদে পদোন্নতি দিয়েছেন সরকার। একইসঙ্গে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
এর আগে সোমবার (১০ অক্টোবর) রাতে তিনি গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় নিজ গ্রামে গিয়ে তার পিতা-মাতার কবর জিয়ারত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION