1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেনের শ্রদ্ধা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বঙ্গবন্ধুর সমাধিতে র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেনের শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৮৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গো পালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন র‍্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব) -এর নবনিযুক্ত মহাপরিচালক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) এম খুরশীদ হোসেন বিপিএম (বার), পিপিএম।

আজ রোববার (২ অক্টোবর) দুপুর পৌনে তিনটায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিনী মিসেস দিলরুবা খুরশীদ ও কনিষ্ঠপুত্র এম তানভীর হোসেন, র‍্যাব
কমান্ডার খন্দকার আল মঈন পিপিএম (বার), পিএসসি. বিএন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্ণেল মো. কামরুল হাসান পিপিএম. এএফডব্লিউসি. পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ পিপিএম সেবা উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. খাইরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর প্রেস ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION