1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১ জুন যাত্রা শুরু করবে ঢাকা-নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১ জুন যাত্রা শুরু করবে ঢাকা-নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৯৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে সরাসরি দার্জিলিং ও শিলিগুড়ি ট্রেন ভ্রমণে প্রস্তুত বাংলাদেশ রেলওয়ে। আগামী ১ জুন (বুধবার) থেকে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস চলাচল করবে। ট্রেনটির প্রথম যাত্রা শুরু হবে শিলিগুড়ি শহরের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে।

ওই দিন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন অনলাইনে যুক্ত হয়ে ট্রেনটি উদ্বোধন করবেন। এরপর নিউ জলপাইগুড়ি থেকে এটি যাত্রা শুরু করবে।

নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেলপথে ১৯৬৫ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত দার্জিলিং মেইল ট্রেন চলাচল করেছিল। এরপর পাক-ভারত যুদ্ধের সময় তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় ৫৮ বছর পর এই রেলপথে পুনরায় যাত্রীবাহী ট্রেন চলাচল করতে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ট্রেনে যাতায়াতের জন্য ভিসা সংক্রান্ত ছাড়পত্র দেওয়ায় বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভিসা দেওয়া শুরু করেছে।

এই ট্রেনের টিকিট পাওয়া যাবে বাংলাদেশ অংশে ঢাকার কমলাপুর, চট্টগ্রাম ও নীলফামারীর চিলাহাটি স্টেশনে। ভারতের অংশে টিকিট মিলবে কলকাতার ফেয়ারলী প্যালেস ও নিউ জলপাইগুড়ি স্টেশনে। ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মিতালী এক্সপ্রেসের রেলপথ দূরত্ব ৫৯৫ কিলোমিটার। এর মধ্যে ভারতের অংশে ৬৯ কিলোমিটার।

ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সপ্তাহে দুদিন সোমবার ও বৃহস্পতিবার। এদিকে, ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে রবিবার ও বুধবার। আবার ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ১২টা ১০ মিনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছাবে রাত সাড়ে ১০টায়। একইভাবে ঢাকা থেকে ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, ভারতে পৌঁছাবে পরের দিন সকাল ৭টা ৫ মিনিটে। ট্রেনটি দিনের বেলা ৪৫৬ আসন নিয়ে এবং রাতে ৪০৮ আসন নিয়ে চলাচল করবে।

নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ী হয়ে চিলাহাটি সীমান্ত পার হবে মিতালী এক্সপ্রেস। এরপর চিলাহাটি, নীলফামারী, পার্বতীপুর, হিলি, সান্তাহার, নাটোর, ঈশ্বরদী বাইপাস ও বঙ্গবন্ধু সেতু পার হয়ে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে। একইভাবে ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছবে।

ট্রেনটিতে থাকছে ১০টি শীততাপ নিয়ন্ত্রিত কোচ। এর মধ্যে চারটি করে মোট আটটি এসি ফার্স্ট ক্লাস ও এসি চেয়ারকোচ থাকবে। বাকি দুটি জেনারেটর ও ব্রেক আপ ভ্যান থাকবে। এসি ফার্স্ট ক্লাসের জন্য নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত ভ্রমণ করাসহ ভাড়া নির্ধারণ করা হয়েছে চার হাজার ৯০৫ টাকা। অপরদিকে, এসি চেয়ারের ভাড়া তিন হাজার ৮০৫ টাকা।

রেলওয়ে সূত্র জানায়, মিতালী এক্সপ্রেস চালু হলে দুই দেশের মধ্যে আয়ের অংশ ভাগাভাগি করা হবে। এর মধ্যে আয়ের ৮০ শতাংশ পাবে বাংলাদেশ ও ২০ শতাংশ পাবে ভারতীয় রেলওয়ে।

ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে জানা গেছে, ২০২১ সালের ২৭ মার্চ এই ট্রেন সার্ভিস উদ্বোধন করেছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। উদ্বোধনের পর করোনার কারণে ট্রেনটি চলাচল করতে পারেনি। তবে চলতি বছরের ১ জুন প্রথম যাত্রী পরিবহন করতে যাচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার বলেন, ‘ভিসাসহ অন্যান্য জটিলতার অবসান হওয়ায় ঢাকা-নিউ জলপাইগুড়ি ট্রেন চলাচলের সব প্রস্তুতি গ্রহণ করেছি। বাংলাদেশে রেলের কোচ সংকটের কারণে আপাতত মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতীয় রেকে (কোচ) চলাচল করবে। মিতালী এক্সপ্রেসের নম্বর করা হয়েছে ভারত থেকে আসার সময় ৩১৩১ এবং ঢাকা থেকে যাওয়ার সময় ৩১৩২।

উল্লেখ্য, করোনার কারণে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ২০২০ সালে ১৫ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়। সবমিলিয়ে টানা দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকে বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল। করোনা সংক্রমণ কমায় গত ২২ ফেব্রুয়ারি ভারতীয় রেলওয়েকে চিঠি দেয় বাংলাদেশ রেলওয়ে। সেখানে বাংলাদেশ রেল চলাচলের জন্য প্রস্তুত বলে জানানো হয়। ১৭ মে ওই চিঠির জবাব পাঠায় ভারতের রেলওয়ে। এর পরিপ্রেক্ষিতে ফের ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION