1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন কামরুজ্জামান ভূইয়া - Bangladesh Khabor
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আবদুল্লাহ আল মামুন ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পেশ হবে : আইনমন্ত্রী অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়? জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন কামরুজ্জামান ভূইয়া

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী) আসনে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল। সাবেক সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এই জনপ্রিয় নেতা আবারও সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চায় এলাকার সর্বস্তরের জনসাধারণ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে কামরুজ্জামান ভূইয়া লুটুলের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা এখনো অটুট রয়েছে। ষড়যন্ত্রের শিকার হয়ে জেল-জুলুম ও নিপীড়নের সম্মুখীন হলেও তা তাকে দমাতে পারেনি।

বরং সব বাধা অতিক্রম করে জনগণের ভালোবাসা ও প্রত্যাশার টানে আবারও তিনি গোপালগঞ্জ-২ আসনে এমপি প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন। সাধারণ মানুষ মনে করছেন, একজন ত্যাগী, পরীক্ষিত ও সাহসী নেতৃত্ব হিসেবেই এই আসনের উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

সাংবাদিকের এক সাক্ষাৎকারে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান বলেন, লুটুল ভূইয়ার পরিবার মুক্তিযোদ্ধার পরিবার। বীর মুক্তিযোদ্ধা মোতাহার উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আলি আহমেদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল বশার ভূঁইয়া। এই পরিবারের সন্তান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল ৭০ শতাংশ ভোট পেয়ে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়। গোপালগঞ্জ সদরের ২-আসনে আমার জানামতে উপজেলা নির্বাচনে যারা লুটুল ভূইয়াকে ভোট দিয়েছে, তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবে।

এদিকে নির্বাচনী সময় যত ঘনিয়ে আসছে, ততই এই আসনে কামরুজ্জামান ভূইয়া লুটুলকে ঘিরে রাজনৈতিক আলোচনা ও জনসমর্থন জোরালো হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION