1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শিক্ষাবৃত্তি পেলো চা শ্রমিকদের সন্তানরা - Bangladesh Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল ৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী কোটালীপাড়ায় আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে যুক্ত হলো ‘হেলথকেয়ার জেনারেল হাসপাতাল’ ​মুকসুদপুর পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

শিক্ষাবৃত্তি পেলো চা শ্রমিকদের সন্তানরা

  • Update Time : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৭৮৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দেশের চা বাগানগুলো কর্মরত শ্রমিকদের সন্তানদের ‘বাংলাদেশ চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্ট’ ফান্ড থেকে প্রায় সাড়ে ১১ লাখ টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে বাংলাদেশ চা বোর্ড।

শিক্ষাগ্রহণে উৎসাহ প্রদান ও শিক্ষার মানোন্নয়নে ৯৮টি চা বাগানের দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৯৮২ জন মেধাবী শ্রমিক সন্তানদের এ বছর বৃত্তি দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক। এসময় তিনি এসব কথা জানান।

ভাড়াউড়া চা বাগানের মহাব্যবস্থাপক জি এম শিবলী বলেন, ‘চা বাগানের শ্রমিকের সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ চা বোর্ড প্রতি বছরই শিক্ষা ট্রাস্ট তহবিল হতে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষাবৃত্তি দিচ্ছে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনযোগী করে তুলছে।’

২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ অনুদানের প্রেক্ষিতে চা বাগানের শ্রমিক পোষ্যদের শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্ট গঠিত হয়। ট্রাস্ট গঠনের শুরু থেকে এখন পর্যন্ত ২৬ হাজারের অধিক শ্রমিক সন্তানদের বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে পিডিইউ-এর সহকারী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, ভাড়াউড়া বাগানের পঞ্চায়েত সভাপতি, বিদ্যালয়ের শিক্ষক এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION