1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জনপ্রিয় হচ্ছে সোলার পাম্পে সেচ, বাড়তি বিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

জনপ্রিয় হচ্ছে সোলার পাম্পে সেচ, বাড়তি বিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে

  • Update Time : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৭৪৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁওয়ে সোলার বা সৌরবিদ্যুৎ চালিত পাম্পে কৃষি জমিতে সেচ দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। ডিজেল চালিত পাম্পের তুলনায় বিঘাপ্রতি ১৫০০-২০০০ টাকা কমে সেচ দিতে পাড়ছেন কৃষকরা। শুধু সেচ নয়, বাসাবাড়িতেও সোলারের ব্যবহার বাড়ছে।

এতে বিদ্যুতের ওপর চাপ তো পড়ছেই না, উল্টো সোলারে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। যা এ খাতে অনেক বড় অবদান রাখছে।

বিদ্যুৎ অপচয় রোধ ও ডিজেলের অতিরিক্ত ব্যবহার কমাতে ১৯৯২ সালে দেশে সর্বপ্রথম সোলার প্যানেল নিয়ে আসে সরকার। এরপর থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে সৌর বিদ্যুতের ব্যবহার। ফলে একদিকে ডিজেলের খরচ, ঘন ঘন লোডশেডিং, ভোগান্তি কমেছে।

সদর উপজেলার ভেলাজান গ্রামের কৃষক রাহিমুল ইসলাম বলেন, আগে যে জমি সেচ দিতে ৪ হাজার টাকা খরচ হতো- তা এখন ১৫০০ টাকায় হয়ে যাচ্ছে। এতে আমাদের উৎপাদন খরচ কম হচ্ছে। এছাড়া সোলার পাম্প পরিবেশবান্ধব, এতে কালো ধোঁয়া হয় না।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) রিজিওনাল ম্যানেজার মো. আজাদ রহমান বলেন, ঠাকুরগাঁও জেলায় বর্তমানে ২২২টি সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প রয়েছে। এর মধ্যে ২টিতে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সেচ কাজে ব্যবহারের পর সোলার প্যানেল থেকে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ চলে যাচ্ছে জাতীয় গ্রিডে। পল্লী বিদ্যুৎ সমিতির নেট মিটারিংয়ের মাধ্যমে প্রতি মাসে ১৯০০-২০০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প আরো বৃদ্ধি করা সম্ভব হলে কৃষকের উৎপাদন খরচ অনেক কমে আসবে। এতে ফসলের উৎপাদনও বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION