1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সার্টিফিকেট পোড়ানোর ঘোষণা দেওয়া সেই আনিছ চাকরি পেলেন - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

সার্টিফিকেট পোড়ানোর ঘোষণা দেওয়া সেই আনিছ চাকরি পেলেন

  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬১৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: চাকরি না পেয়ে হতাশ হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাস্টার্সসহ সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলার ঘোষণা দেয়া সেই অসহায় স্নাতকোত্তর প্রতিবন্ধী আনিছুর রহমানের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তার হাতে উপহার হিসেবে তুলে দেয়া হয়েছে একটি কম্পিউটার।

পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) কেন্দ্রীয় সভানেত্রী জীশান মীর্জার পক্ষে কিশোরগঞ্জ জেলা পুনাক এ ব্যতিক্রমী ও দৃষ্টান্তমূলক উদ্যোগ নেয়।

মঙ্গলবার নারী কল্যাণ সমিতির উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ে পুনাক কিশোরগঞ্জের সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরীর সভাপতিত্বে এ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

এ সময় অসহায় প্রতিবন্ধী আনিছুর রহমানের হাতে কম্পিউটার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন মালিক সমিতি কিশোরগঞ্জের আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), নূর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে কিশোরগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে কম্পিউটার এবং সড়ক পরিবহন মালিক সমিতি কিশোরগঞ্জের পক্ষ থেকে সড়ক পরিবহন মালিক সমিতি কিশোরগঞ্জ অফিসে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় ওই অসহায় প্রতিবন্ধী যুবককে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION