1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পোশাক রপ্তানিতে চীন, ভিয়েতনামকে ছাড়িয়ে বাংলাদেশ - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

পোশাক রপ্তানিতে চীন, ভিয়েতনামকে ছাড়িয়ে বাংলাদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে চীন-ভিয়েতনামকে ছাড়িয়ে এবার বাংলাদেশ। শুল্কমুক্ত বা কোটা সুবিধা না থাকলেও ডেনিমে ভর করে মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে চীন-ভিয়েতনামকে ছাড়িয়ে বাংলাদেশ। ১১ মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৩০ ভাগ।

দেশটির অ্যাপারেল দপ্তরের হিসাবে, গত বছরের ১১ মাসে রপ্তানি প্রবৃদ্ধি প্রায় ৩০ শতাংশ আর আয় ৬শ ৩৬ কোটি ডলার। তবে এমন প্রবৃদ্ধিতেও অস্বস্তিতে উদ্যোক্তারা। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যেরর ওপর রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা।

টেক্সটাইল ও অ্যাপারেল অফিস অটেক্সার হিসাবে অনুযায়ী, গত বছর জানুয়ারি থেকে নভেম্বরে সাড়ে সাত হাজার কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে বাংলাদেশের অংশ ৬শ ৩৬ কোটি ডলার, ভিয়েতনামের ১৩শ ২০ কোটি আর চীনের প্রায় ১৮শ কোটি ডলার।

পরিমাণে বাংলাদেশ তৃতীয় হলেও প্রবৃদ্ধিতে চীন, ভিয়েতনামের চেয়ে এগিয়ে। অটেক্সার হিসাবে, যুক্তরাষ্ট্রের আমদানি প্রবৃদ্ধি গড়ে ২৫ শতাংশ। কিন্তু বাংলাদেশ থেকে আমদানির প্রবৃদ্ধি প্রায় ৩০ শতাংশ।

অটেক্সার হিসাবমতে, ১১ মাসে যুক্তরাষ্ট্রে ৭০ কোটি ডলারের ডেনিম পোশাক রপ্তানি করে বাংলাদেশ। এতে প্রবৃদ্ধি হয় ৩৪ শতাংশ।

উদ্যোক্তারা বলছেন, চীন মার্কিন টানাপোড়েন ও অ্যাপারেল কূটনীতি উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখছে রপ্তানি প্রবৃদ্ধিতে। এছাড়া পোশাক খাতের ভাবমূর্তির উন্নতির কারণে রপ্তানি বাড়ছে বলে মত তাদের।

বিজিএমইএ পরিচালক, আব্দুল্লাহিল রাকিব এ বিষয়ে বলতে গিয়ে উল্লেখ করেন এ্যান্টি চায়না থিওরির কথা। যার ফলে মার্কিন বাজারে চায়নার বাইরেও পোশাক উৎসের চাহিদা বাড়ছে বলে তার মতামত।

বিজিএমইএর অন্য পরিচালক আসিফ আশরাফ জানিয়েছেন, বর্তমান বোর্ড অ্যাপারেল ডিপ্লোম্যাসি নামে একটি কর্মসূচি চালু করেছে। যার মাধ্যমে তারা আরো ব্যবসা বৃদ্ধির কথা চিন্তা করছেন।

২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ধারাবাহিক। তবে এই ধারাবাহিকতা রক্ষা নিয়ে শঙ্কায় উদ্যোক্তারা।

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা সুবিধা পেলে সেদেশে রপ্তানি আরো বাড়ানো সম্ভব। এজন্য জোরালো উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION