1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভাসানচর পৌঁছাল আরো ১২৮৭ রোহিঙ্গা - Bangladesh Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল ৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী কোটালীপাড়ায় আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে যুক্ত হলো ‘হেলথকেয়ার জেনারেল হাসপাতাল’ ​মুকসুদপুর পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

ভাসানচর পৌঁছাল আরো ১২৮৭ রোহিঙ্গা

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৫১৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: দশম ধাপে কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে রোহিঙ্গাদের ১২৮৭ জনের আরো একটি দল।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা সন্ধীপ’ করে তাদের ভাসানচরে আনা হয়।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১২৮৭ রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়। এছাড়া ৬৫ জন কক্সবাজার থেকে বেড়াতে এসেছেন ও ৮১ জন ভাসানচর থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিল তারাও একই জাহাজে ফিরে আসেন। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে এখন রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ২০ হাজার ৯৪৯ জন।

গত ৫ জানুয়ারি নবম ধাপে কক্সবাজারের উখিয়া থেকে ভাসানচরে যান ২৬৪ পরিবারের ৭০৫ জন রোহিঙ্গা। ১৬টি বাসে তাদের প্রথমে চট্টগ্রামে পাঠানো হয়। এর মধ্যে বেলা ২টার দিকে ৯টি বাসে ৪১৪ জন এবং বিকেল সাড়ে ৪টার দিকে ৭টি বাসে ২৯১ জন রোহিঙ্গাকে চট্টগ্রাম পাঠানো হয়।

গত ১৮ ডিসেম্বর অষ্টম ধাপে আসা ৬১৩ রোহিঙ্গার মধ্যে ২২৫ জন পুরুষ, ১৪৪ জন মহিলা ও শিশু ২৪৪ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION