1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নানিয়ারচর সেতু: বাণিজ্য-পর্যটনের নতুন দ্বার - Bangladesh Khabor
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ, ডিসি মাসুদসহ আহত কয়েকজন যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে ধানের শীর্ষের পক্ষে ভােট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত নতুন প্রধানমন্ত্রীর শপথের তারিখ জানালেন প্রেস সচিব বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী স্ত্রী আটক সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে মাথাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব

নানিয়ারচর সেতু: বাণিজ্য-পর্যটনের নতুন দ্বার

  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৬৫৮ জন পঠিত

রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় চেঙ্গী নদীতে নির্মিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দীর্ঘতম সেতু। ৫০০ মিটার দীর্ঘ এ সেতুর মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার যোগাযোগ, ব্যবসা বাণিজ্য এবং পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের পরই সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। নানিয়ারচরের মানুষ এ সেতুকে পার্বত্য চট্টগ্রামের পদ্মাসেতু হিসেবে আখ্যা দিয়েছে।

জানা গেছে, ২০১৫ সালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চেঙ্গী নদীতে সেতু নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা বাস্তবায়নে কার্যক্রম শুরু হয় ২০১৭ সালে। সেতুর মূল অবকাঠামো নির্মাণ শুরু হয় ২০১৮ সালে। ২২৭ কোটি টাকা ব্যয়ে মাত্র তিন বছরেই অ্যাপ্রোচ সড়কসহ সেতুটি পুরোপুরি বাস্তবায়ন হয়েছে।

৫০০ মিটার দৈর্ঘ্যের সেতুটি সফলভাবে নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের ২০ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন (ইসিবি)। প্রকল্প কর্মকর্তা মেজর মো. মিজানুর রহমান ফকির জানান, এ সেতু পার্বত্য চট্টগ্রামের দীর্ঘতম সেতু। সেতুটির মূল উদ্দেশ্য- রাঙামাটি জেলা সদরের সঙ্গে নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি উপজেলার সহজ সংযোগ স্থাপন। সেতুটির কারণে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার খুলে গেল।

নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা বলেন, এ সেতু এক সময় আমাদের স্বপ্ন ছিল। সেতুটির কারণে তিন উপজেলার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। একটি সেতুর অভাবে মূল জেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন ছিল লংগদু ও বাঘাইছড়ি। এখন নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার পারস্পরিক সংযোগ স্থাপিত হয়েছে। সরাসরি উপকৃত হয়েছে ১০ লাখের বেশি মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION