1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বছরটা পদ্মা সেতুর সাফল্যের - Bangladesh Khabor
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ২টি চুনা কারখানা ধ্বংস ও ৯শত অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রূপগঞ্জে অবৈধ চুনা কারখানা ধ্বংস ও ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে জমি জালিয়াতি করে জোর পুর্বক দখলের চেষ্টা 

বছরটা পদ্মা সেতুর সাফল্যের

  • Update Time : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৩ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ বছরটা পদ্মা সেতুর জন্য সাফল্যই বয়ে এনেছে। সেতুতে সব স্ল্যাব বসানোয় সড়ক ও রেলপথে পদ্মার দুই পাড় সংযুক্ত হয়েছে এ বছর। শেষের পথে গ্যাস লাইন, সড়ক বিভাজক ও সেতুর দুই পাশের রেলিংয়ের কাজ। বাকি রয়েছে লাইটিং, পিচ ঢালাইসহ কিছু কাজ। সেতু কর্তৃপক্ষের আশা, সব কাজ শেষ করে জুনের মধ্যে খুলে দেয়া সম্ভব হবে পদ্মা সেতু।

পদ্মা সেতুতে সাফল্যের পালক মাথায় নিয়ে শুরু হয় বছর। ২০২১ সাল শুরুর আগে ১০ ডিসেম্বর সবশেষ স্প্যানটি বসানোর মধ্য দিয়ে যুক্ত হয় পদ্মার দুই পার মাওয়া ও জাজিরা। ৭৬ দশমিক ৫০ শতাংশ সার্বিক অগ্রগতি নিয়ে শুরু হয় ২০২১ সালের কর্মযজ্ঞ।

বছরের শুরুতেই টার্গেট ছিল সবগুলো রেল ও রোড স্ল্যাব বসানো। ২ হাজার ৯৫৯টি রেল স্ল্যাবের মধ্যে সবশেষটি স্থাপন করা হয় ২০ জুন। এ কাজে সময় লেগেছে দুই বছর নয় মাস।

এদিকে, নির্ধারিত সময়ের একমাস আগে আগস্টে স্থাপন হয় শেষ রোড স্ল্যাবটি। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসাতে সময় লাগে দুই বছর পাঁচ মাস। সব স্ল্যাব বসানোর মধ্যে দিয়ে সড়ক ও রেল পথের সংযোগ ঘটে পদ্মার দুই পাড়ের।

নভেম্বরে শুরু হয়েছে পিচ ঢালাই যা শেষ হবে আগামী বছরের এপ্রিলে। এছাড়া, সড়ক বিভাজক ও সেতুর সাইড ওয়ালের কাজও শেষের দিকে। দুই সপ্তাহের মধ্যে শেষ হবে নয়টি এক্সপাংশন জয়েন্টের কাজ। সব মিলে ২০২১ সালে কাজ হয়েছে ১২.৫ ভাগ।

করোনায় কঠোর লকডাউনের মধ্যেও বন্ধ হয়নি পদ্মা সেতুর কাজ। তবে বিশ্বব্যাপী কনটেইনার সংকটে কিছুটা ভুগতে হচ্ছে। কারণ পদ্মা সেতুর অনেক মালামাল আসে ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ থেকে।

সব সংকট মাথায় রেখেই সেতু উদ্বোধনের লক্ষ্য রয়েছে জুনে। নদী শাসনসহ বাকী কাজ ২০২২ সালের মধ্যেই শেষ করার আশা প্রকৌশলীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION