1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভাঙ্গুড়ায়  ছিনতাইকারীর ছুরির আঘাতে  অবসরপ্রাপ্ত   শিক্ষক সামাদমাষ্টার আহত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

ভাঙ্গুড়ায়  ছিনতাইকারীর ছুরির আঘাতে  অবসরপ্রাপ্ত   শিক্ষক সামাদমাষ্টার আহত

  • Update Time : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪৬৪ জন পঠিত
ভাঙ্গুড়া থেকে মিনু রহমান খান, 
পাবনার ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন এ আজ,২০ আগস্ট ২০২১ ইং তারিখে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখি লোকাল ট্রেনে এক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে করে পৌরসভার মাষ্টার পাড়ার অবঃ শিক্ষক সামাদ মাষ্টার  গুরুতর আহত হন। 
প্রতক্ষদর্শী ও উক্ত শিক্ষকের  সফর সঙ্গী পুত্র সাখায়তের ম্যাধমে জানা   যায়  ঢাকার উদ্দেশ্যে রওনা হবার ঠিক পূর্ব মুহূর্তে ট্রেনে উটার সময় পকেট মারের ধারালো ছুরিতে গুরতর আহত হন পাবনার ভাঙ্গুড়া উপজেলা শিক্ষক সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ ভাঙ্গুড়া পৌর-শাখার সমাজসেবা বিষয়ক সম্পাদক,পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেনের পিতা আলহাজ্ব শেখ মোঃ আব্দুস সামাদ মাষ্টার (অবঃ প্রধান শিক্ষক) বয়স ৭৬ বছর।
তাকে পর পর তিন বার ধারালো ছুরি দিয়ে কোমরের নিচে আঘাত করে পকেটে থাকা পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে আবার আঘাত করলে বুঝতে পেরে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু এতটাই যাত্রী চাপ ছিলো যে ঘোরার মতো কোন অবস্থা ছিলো না ঐ শিক্ষকের। পরবর্তীতে ট্রেনের ভিতরে সিটে বসার আগে তার ছেলে শেখ সাখাওয়াত কে বিষয় টা বলতেই ঢুলে সিটের মধ্যে পরে যান। তারপর পানি খাইয়ে ও ক্ষত স্থান দেখার চেষ্টা করেন সাখাওয়াত। পাঞ্জাবি সরাতেই রক্তমাখা পায়জামা দেখতে পেয়ে কেদে ফেলেন শেখ  সাখাওয়াত হোসেন । ট্রেনে উপস্থিত সবার কাছে বাবার জন্য দোয়া ও সুস্ততা কামনা করেন।
সাকাওয়াত  বলেন তাৎক্ষণিকভাবে বাবাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই  কর্তব্যরত ডাক্তার  প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। আপাততঃ তিনি শঙ্কামুক্ত।
 বর্তমানে ভাঙ্গুড়া বড়াল ব্রিজ স্টেশনে  ছিনতাইয়ের ঘটনা বেড়ে গিয়েছে। বিষয়টি খুবই উদ্বেগজনক।  কিছুদিন পূর্বেও এক ছিনতাই কারিকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION