1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ার কলেজ ছাত্রীকে গৌরনদীতে হত্যার পরে লাশ গুম। ঘাতক সাকিবের স্বিকার - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

বগুড়ার কলেজ ছাত্রীকে গৌরনদীতে হত্যার পরে লাশ গুম। ঘাতক সাকিবের স্বিকার

  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৪৯২ জন পঠিত

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি॥এসএম ওমর আলী সানি
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহরগ্রামে পিতার ভারটিয়া বাসায় বগুড়ার গাবতলী সৈয়দ আহম্মেদ কলেজের ছাত্রী নাজনিন আক্তারকে এনে হত্যার পরে লাশ গুম করে। হত্যাকারি বগুড়া জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের ঝাড়–দার সাকিব হোসেন হাওলাদারকে (২৪)। বরিশালের বাবুগঞ্জ উপজেলার চরজাহাপুর গ্রামের আব্দুল করিমের পুত্র ভ্যান চালক আব্দুল করিম হাওলাদার ছেলে সাকিব। বগুড়া থানা পুলিশ সাকিবকে আটক করে মঙ্গলবার বরিশালের গৌরনদীতে নিয়ে আসলে হত্যার কথা স্বিকিকার কওে সাকিব। পুলিশ দিনভর অভিযান চালিয়ে বাসার সেফটি ট্যাংক থেকে খুনের আলমত উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, বগুড়ার গাবতলী সৈয়দ আহম্মেদ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী নাজনিন আক্তার (১৮) এর সাথে সামাজিক যোগাযোগ এর (ফেইসবুক) মাধ্যমে পরিচয় হয় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার নতুনচর জাহাপুর গ্রামের আঃ করিম হাওলাদারের পুত্র সাকিব হোসেন হাওলাদারের। সাকিব হোসেন বর্তমানে বগুড়া জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের ঝাড়–দার হিসেবে কর্মরত।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচয়ের একপর্যায়ে গত বছর ৩০ সেপ্টেম্বর সাকিব হোসেন ভূয়া ঠিকানা ব্যবহার করে কলেজ ছাত্রী নাজনিনকে বিয়ে করে।
কলেজ ছাত্রী নাজনিন আক্তারের ভাই আব্দুর আহাদ প্রমাণীক বলেন, গত ২৪ মে সাকিব হোসেন হাওলাদার তার পিতার অসুস্থ্যতার কথা বলে আমার বোনকে নিয়ে বরিশালে আসেন। পরবর্তীতে তাদের মুঠো ফোন বন্ধ ও কোন প্রকার যোগাযোগ না থাকায় গত ২৬ মে আমার পিতা আব্দুল লতিফ বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরী করে ও সেনানিবাসে অভিযোগ দায়ের করেন।
ঘাতক সাকিব হোসেন হাওলাদার যা বলেন, বিয়ের পর একাধিকবার আমি আমার শ^শুড়বাড়ি বগুড়া সদর থানার সাপগ্রামে বেড়াতে যাই। আমার পিতার অসুস্থ্যতার কথা বলে গৌরনদী বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে পিতার ভাড়াটিয়া সালাউদ্দিনের বাড়িতে গত ২৪ মে রাত ৯টার দিকে নিয়ে আসি। এ সময় আমার পিতা-মাতা কেউ ভাড়া বাসায় ছিলনা। নানা বাড়ি বেড়াতে যায়। আমার স্ত্রী কাঁচা ঘর ও ল্যাট্রিন দেখে আমার সাথে ঝগড়া করে। এতে আমি ক্ষিপ্ত হয়ে ঘরের বাহিরে থাকা প্লাস্টিক রশি দিয়ে গলায় ফাঁস ও বালিশ চাপা দিয়ে হত্যা করে পাশের্^ সেভটি ট্যাংকিতে লাশ গুম করি। পরবর্তীতে আমার শ^শুড় আব্দুল লতিফ প্রমাণিক গত ২৬ মে আমার চাকুরি স্থলের ইউনিটে ও থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ইউনিট ইনচার্জ আমাকে জিজ্ঞাসাবাদ করলে আমি খুন ও লাশ গুমের কথা স্বীকার করি।
এব্যাপারে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, সাধারণ ডায়েরী ও অভিযোগের সুত্র ধরে পুলিশ সাকিব হোসেন হাওলাদারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে নাজনিনকে তার পিতার ভাড়াটিয়া বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহরগ্রামে বাসায় নিয়ে রশি দিয়ে গলায় ফাঁস ও বালিশ চাপা দিয়ে হত্যা করে পাশে ল্যাট্রিনের সেফটি ট্যাংকির মধ্যে লাশ গুম করে। গৌরনদী মডেল থানা পুলিশের সহায়তা বগুড়া পুলিশ সেফটি ট্যাংকে পাম্প দিয়ে পানি নিস্কাশন করে। ট্যাংকির মধ্যে লাশের শরীরের বিভিন্ন অংশের চামড়াসহ ২টি নক এবং পরিধেয় ওড়না উদ্ধার করে। এ ছাড়া লাশ উদ্ধারের জন্য বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION