1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে ন্যাচারাল ফুড ব্যাংকের কার্যক্রম পরিদর্শন করলেন কৃষি কর্মকর্তারা - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

গৌরনদীতে ন্যাচারাল ফুড ব্যাংকের কার্যক্রম পরিদর্শন করলেন কৃষি কর্মকর্তারা

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৯১৭ জন পঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি বিশ্বজিত সরকার বিপ্লব

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামে আহছান উল্লাহ ন্যাচারাল
ফুড ব্যাংকের জিনসিং চাষ প্রকল্প পরিদর্শন করেছেন জেলার কৃষি
কর্মকর্তারা। এ সময় তারা আহছান উল্লাহ ন্যাচারাল ফুড ব্যাংকের
জিনসিং চাষ,বিভিন্ন ঔষধি গাছের চাষ,বিকল্প জ্বালানি ও বিকল্প পলিথিন
তৈরির প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন। কর্মকর্তারা ন্যাচারাল ফুড ব্যাংকের
বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করে সরকারি সহযোগিতার
আশ্বাস দেন।
গতকাল বুধবার সকালে বরিশাল জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি
বরিশাল এর অতিরিক্ত উপ-পরিচালক মোসাম্মাত মরিয়ম বেগম,গৌরনদী
উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান,উপসহকারি কৃষি কর্মকর্তা
মো.মেহেদী হাসান এই প্রকল্প পরিদর্শন করেছেন ।
ন্যাচারাল ফুড ব্যাংকের গবেষনা সহযোগী মো.কামাল হোসেন
জানান,আমাদের ন্যাচারাল ফুড ব্যাংকের কার্যক্রম অনেক অল্প সময়ে মানব
স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং সবুুজ অর্থনীতির একটা ভালো অর্জন হিসেবে
আমরা দেখছি। তবে আমরা এই ফুড ব্যাংকের কার্যক্রম আরো গতিশীল
করতে সরকারের সহযোগিতার আবেদন করছি। তিনি আরো জানান আমাদের
ন্যাচারাল ফুড ব্যাংক প্রাকৃতিকভাবে যেমন মানব স্বাস্থ্য সুরক্ষায় কাজ
করছে তেমনি কর্মসংস্থানের সৃষ্টি করবে এবং এটি একটি পরিবেশ বান্ধব
কার্যক্রম হবে।
ন্যাচারাল ফুড ব্যাংকের সহযোগি গবেষক (মার্কেটিং) মো.রুবেল
হোসেন বলেন, এটা একটি সবুজ অর্থনীতির সফল উদ্যোগ। আমরা
আপ্রান চেস্টা করছি আশাকরি ভালো কিছু দিতে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION