1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লকডাউনের নামে জামাতে নামাজ বন্ধ করা যাবে না : বাবুনগরী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

লকডাউনের নামে জামাতে নামাজ বন্ধ করা যাবে না : বাবুনগরী

  • Update Time : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৯৫১ জন পঠিত

করোনার নামে লকডাউন দিয়ে মসজিদে জামাতে নামাজ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী। রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় এক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি ।

হেফাজতের আমির বলেন, ‘সরকারের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নেই, সরকার সরকারের অবস্থানে কাজ করুক । আমরা আমাদের অবস্থানে কাজ করি আগের মতো । হেফাজত কখনো সরকার পতনের জন্য আন্দোলন করেনি । বর্তমান সরকার ১০০ বছর ক্ষমতায় থাকলেও কোনো আপত্তি নেই । কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে হেফাজত তার বিরুদ্ধে কথা বলে।’

বাবুনগরী বলেন, ‘করোনার নামে লকডাউন দিয়ে মাদরাসা বন্ধ করা যাবে না। মসজিদের জামাত বন্ধ করা যাবে না। তারাবির নামাজ চলবে, জুমা চলবে। পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ জন করে নামাজ আদায় করবে, তা মানা যাবে না। এগুলো শরিয়ত পরিপন্থি, শরিয়তবিরোধী কথা।’

তিনি বলেন, ‘কওমি মাদরাসায় একটা কালেকশন আসে রমজান মাসে। এই লকডাউন দিয়ে এগুলো বন্ধ করতে চাচ্ছে সরকার।’

মাদরাসায় পুলিশ-র‍্যাব পাঠিয়ে হয়রানি করা হচ্ছে দাবি করে বাবুনগরী বলেন, ‘মাদরাসায় গিয়ে তারা মাদরাসার আয়ের উদ্দেশ্য, কমিটি, হুজুর, ছাত্রদের সম্পর্কে জানতে চাইছে। হয়রানি করতেছে। কওমি মাদরাসার আয়ের উৎস দেশের জনগণ।’

মামুনুল হকের বিষয়ে তিনি বলেন, ‘আজকে হেফাজতের সভায় মামুনুল হককে নিয়ে কোনো আলোচনা হয়নি। কাউকে অব্যাহতি দেওয়ার কোনো কথা ওঠেনি। কাউকে অব্যাহতি দেওয়ার কোনো আলোচনা হয়নি। মামুনুলের বিষয়টি তার একান্তই ব্যক্তিগত বিষয়।’

সংবাদ সম্মেলনে হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন হেফাজতের আমির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION