1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মেম্বার থেকে এমপি হয়ে জয়ী ইতিহাস - Bangladesh Khabor
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

মেম্বার থেকে এমপি হয়ে জয়ী ইতিহাস

  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : আব্দুল গফুর জীবনে কখনো ভাবিনি তিনি সংসদ নির্বাচন করবেন। তিনি মেম্বার থেকে ইউপি চেয়ারম্যান। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান ছিলাম টানা তিনবার। তার পর উপজেলা চেয়ারম্যান হন। এবার তিনি কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নির্বাচনে ধানের শীষ প্রতীকের হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী কে বিপুল ভোটে হারিয়ে আব্দুল গফুর সংসদ সদস্য হওয়ার মতো সৌভাগ্য অর্জন করেছেন।
স্থানীয়দের মাঝে বিপুল জনপ্রিয় এই নেতা সংসদ সদস্য পদে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন।থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আলহাজ্ব আব্দুল গফুর। রাজনৈতিক অঙ্গনে খুবই দক্ষতার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলাম সংগঠনের সাথে অতঃপরভাবে জড়িত। রাজনৈতিক জীবনে তার দূরদর্শিতায় আব্দুল গফুর সাহেব ইউপি সদস্য থেকে আজ রাজনীতির ভোটের মাঠে তার নানা গুনে গুণান্বিতই সব মানুষের কাছে সে অত্যান্ত জনপ্রিয় নেতা হিসাবে দাঁড়িপাল্লা প্রতীকে জয়লাভ করেন ।  ইউপি সদস্য থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান ও পরে সংসদ সদস্য হয়েছেন কোনো নির্বাচনেই তিনি পরাজিত হননি। স্থানীয় সরকারের সব নির্বাচনেই  উল্লেখযোগ্য ভোট পেয়ে আব্দুল গফুর জয়ী হয়েছেন অতীতে।এবার জামায়াত  ইসলামী দল থেকে মনোনয়ন পেয়ে বিপুল ভোটের ব্যবধানের ধানের শীষের প্রার্থীকে হারিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে সাধারণ মানুষের কাছে তিনি আস্তাভাজন অর্জন করেছেন।আব্দুল গফুরের সঙ্গে নির্বাচনের পরে আজ গতকাল ১৫ ফেব্রুয়ারি রবিবার বিকেল তার কুষ্টিয়া মিরপুর উপজেলার নিমতলা বাজারের পাশে অবস্থিত বাসভবনে বসে  স্মৃতিচারণ মূলক আব্দুল গফুরের সাথে কথা হয় ।তিনি বলেন, উপজেলার অঞ্জনগাছি গ্রামে আমাদের বাড়ি ছিল। ইউপি নির্বাচনে আমাদের সমাজ থেকে প্রতি বছর একজন ব্যক্তি ইউপি সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিতেন রেওয়াজ অনুযায়ী। আমার বাবাও ইউপি মেম্বার ছিলেন। ১৯৮২ সালে সমাজ থেকে একজন ব্যক্তির নাম ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত নির্বাচনের ঠিক আগ দিয়ে তিনি নির্বাচন করতে অনীহা প্রকাশ করেন। শেষ পর্যন্ত সমাজ মিটিং ডেকে হঠাৎ করেই আমাকে প্রার্থী করে। আমি তখন বয়সে তরুণ। লেখাপড়া করি। আমি তখন খুব একটা লোকজনের সাথে মিশতাম না। নির্বাচন করবো এমন ভাবনাও আমার ছিল না। অপ্রস্তুত ছিলাম। এরপর সবার অনুরোধে ইউপি সদস্য পদে দাঁড়িয়ে আমি জয়লাভ করি। পরের বার আবার নির্বাচনে দাঁড়িয়ে একই পদে জয় লাভ করি। পরপর  ইউপি  চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়।১৯৯০ সালের পর সদরপুর ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়লাভ করি। এক টানা ১৫ বছর চেয়ারম্যান ছিলেন তিনি।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার উপজেলা নির্বাচনের তপশিল হলে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন আব্দুল গফুর।মিরপুর উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন। টানা ৫ বছর দায়িত্ব পালন করেন জামায়াতের এই নেতা।সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর মনোনয়ন পান দল থেকে।স্থানীয়দের মাঝে বিপুল জনপ্রিয় এই নেতা সংসদ সদস্য পদে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন। দুই উপজেলা ও দুই পৌরসভা নিয়ে গঠিত কুষ্টিয়া-২ আসন থেকেজামায়াতের আব্দুল গফুর (দাড়িপাল্লা) ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১লাখ ৪৩ হাজার ২৮২ ভোট।
বিএনপির দুর্গ থেকে ৪৬ হাজার ৫শ’৩৪ ভােটর ব্যবধানে জামায়াতের প্রার্থী আব্দুল গফুর জয়লাভ করেন।আব্দুল গফুর আরো বলেন, জীবনে কখনো ভাবিনি সংসদ নির্বাচন করবো। আমি ইউপি মেম্বার। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান ছিলাম টানা তিনবার। আমি এর বাইরে অন্য কোনো চিন্তা করিনি। উদাহরণ দিয়ে বলেন, আমি যখন ২০০৯ সালে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়,ওই সময় মোল্লা মাহমুদ হাসান নামের একজন ইউএনও ছিলেন। তিনি আমাকে দেখে বলেছিলে আপনি এক সময় এমপি হবেন। আমি তখন বলেছিলাম, এমপি হবো এমন স্বপ্ন আমি কখনো দেখি না। এরপর আল্লাহর অশেষ মেহেরবানীতে সৃষ্টি কর্তার রহমতে এবার এমপি নির্বাচিত হয়েছি। এটা বড় পাওয়া। আমি এলাকার মানুষের উন্নয়নে আমৃত্যু কাজ করে যেতে চাই। এলাকার  নানাসমস্যা চিহ্নিত করে সেগুলো নিরসনের জন্য জনগণকে সাথে নিয়ে এলাকার সচেতন মানুষের পরামর্শে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION