1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এক মাসে দুই পিতাকে হারালাম: তারিন - Bangladesh Khabor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত বাউফলে নদী-কৃষিজমি কেটে তিন চুল্লি, কালো ধোঁয়ায় বিপর্যস্ত বগার মানুষ! সোনারগাঁয়ে ৫টি চুনা গুড়িয়ে ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় সালিশের মাধ্যমে চোরাই মোবাইল উদ্ধার, দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ কোটালীপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা

এক মাসে দুই পিতাকে হারালাম: তারিন

  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৬৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

বাংলা চলচ্চিত্র ও নাটকের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান শনিবার পরপারে চলে গেছেন। কীর্তিমান এই অভিনেতার মৃত্যুতে শোকে মুহ্যমান সাংস্কৃতিক অঙ্গন।  তার সঙ্গে দীর্ঘদিন কাজ করা অভিনেতা-অভিনেত্রীরা কিছুতেই মেনে নিতে পারছেন না এই মৃত্যু।

শনিবার এটিএমের মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ বারের মতো একবার দেখতে ছুটে গেছেন শোবিজ অঙ্গনের তারকারা। নাটকের প্রিয়মুখ তারিন জাহানও এটিএমের মৃত্যুতে শোকার্ত।  তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারিন বলেন, ‘এটিএম শামসুজ্জামান আমাকে মেয়ের মতো আগলে রাখতেন। এই মাসের শুরুতে আমার বাবা মারা যান, আজ মিডিয়ায় যে আমাকে মেয়ের মতো আগলে রাখতেন, সেই পিতা চলে গেলে। একই মাসে আমি দুই পিতাকে হারালাম। এটিএম শামসুজ্জামান  আমাকে কতটা স্নেহ করতেন, তা বলে বোঝাতে পারব না।  মেয়ের মতো দেখতেন আমাকে। আমার সৌভাগ্য হয়েছিল একই সংগঠনের (বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ) হয়ে ওনার সঙ্গে কাজ করার।  অসুস্থ অবস্থাতেও একুশে ফেব্রুয়ারিতে আমাদের সঙ্গে শহিদ মিনারে গিয়ে ফুল দিতে চেয়েছিলেন।’

প্রসঙ্গত,  অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান ৯ ফেব্রুয়ারি মারা মারা যান।  শনিবার সূত্রাপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন এটিএম শামসুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION