1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনার আশ্রয়ের গুঞ্জনের মধ্যেই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন জয়শঙ্কর - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

শেখ হাসিনার আশ্রয়ের গুঞ্জনের মধ্যেই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন জয়শঙ্কর

  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩৬১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দেশ থেকে পালিয়ে ভারতে ‘নিরাপদ আশ্রয়ে’ আছেন সদ্যপদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন বলে শোনা যাচ্ছে। এমন সময় বাংলাদেশের ঘটনাপ্রবাহ ও আশ্রয় নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খবর ইন্ডিয়া টুডের

জয়শঙ্কর বৃহস্পতিবার ডেভিড ল্যামির সঙ্গে কথা বলেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই নেতা বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার উন্নয়ন ও চলমান ঘটনাপ্রবাহ নিয়ে আলাপ করেছেন।

এখন পর্যন্ত ভারত সরকার বা যুক্তরাজ্য কেউই শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরসূত্র প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, দেশটির অভিবাসন আইন সুনির্দিষ্টভাবে কাউকে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনার অনুমতি দেয় না।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার ক্ষেত্রে ‘কৌশলগত বাধা’ আছে। আর সেটা যুক্তরাজ্যের অভিবাসন আইন ঘিরে।

যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী, আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই। এমনকি যুক্তরাজ্যের বাইরে থেকেও কেউ দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না।

সে ক্ষেত্রে ভিসা নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানে অবস্থান করতে হবে। এরপরই যে কেউ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারবেন।

শেখ হাসিনার ক্ষেত্রে সমস্যাটা এখানেই। তার যুক্তরাজ্যের বৈধ ভিসা নেই। এমনকি এখন তার কাছে কূটনৈতিক বা অফিশিয়াল কোনো পাসপোর্টও নেই। কাজেই রাজনৈতিক আশ্রয় চাইতে হলে শেখ হাসিনাকে পাসপোর্ট–ভিসা করিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর দেশটিতে অবস্থান করতে হবে। এরপরই তিনি আশ্রয় চাইতে পারবেন।

চলতি সপ্তাহের গোড়ায় সংসদে দাঁড়িয়ে জয়শঙ্কর স্পষ্ট করে দেন, শুধুমাত্র ‘এই মুহূর্তের জন্য’ (ফর দিজ মোমেন্ট) ভারতে আসার অনুমতি চেয়েছিলেন হাসিনা।

বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়ায় লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION