1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় অমানবিক নির্যাতনের শিকার এক গৃহবধু - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

কোটালীপাড়ায় অমানবিক নির্যাতনের শিকার এক গৃহবধু

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছে দুই সন্তানের জননী শিউলী বেগম (২২) নামক এক গৃহবধু। সে উপজেলার দক্ষিন হিরন গ্রামের এমরান শেখের স্ত্রী।

গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

সরজমিনে জানা যায়, ঘটনার রাতে প্রতিবেশি শহিদুল ইসলামের লম্পট ছেলে শরিফুল ইসলাম কালা (১৮) কে ঐ গৃবধুর ঘরে দেখতে পেয়ে হাতে নাতে আটক করে রশি দিয়ে বেধে রাখে এলাকার আবুল বাশার (আবুসামা), গ্রাম পুলিশ আজিজুল শেখ, ইউপি সদস্য ইয়ার আলী শেখ, সাবেক ইউপি সদস্য আঃ সালাম শেখ সহ এলাকাবাসী।

সকালে কৌশলে পালিয়ে যায় ধৃত যুবক। স্ত্রীর কেলেংকারীর খবর পেয়ে এমরান শেখ কর্মস্থল থেকে সকালে বাড়ীতে ফিরে উল্লেখিত স্বজনদের জোগসাজোশে স্ত্রীর হাত-পা বেধে মারপিট করে মাথার চুল কেটে দেয়। এ ঘটনায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এলাকায়।

ভুক্তভোগী গৃহবধু শিউলী বেগম সাংবাদিকদের বলেন- শরিফুল আমার ছবি ব্লাকমেইল করে আমাকে কু প্রস্তাব দেয়, রাজি না হওয়ায় ঐ রাতে একা পেয়ে জোর পূর্বক আমার ঘরে ঢুকে সে, আমার জা আসমা বেগম, ননদ মোরশেদা বেগম সহ উল্লেখিত লোকজন আমার স্বামীকে কুপরামর্শ দিয়ে আমার চুল কাটিয়েছে, এতে সমাজে আমি ও আমার পরিবারকে হেয় করা হয়েছে, আমি এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবি জানাই।

এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত শরিফুল ইসলামের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে এমরান শেখের বাড়ীতে গিয়ে তাকে না পেলেও তার মা জানান- বিয়ের পর থেকে ছেলের বৌ-এর কেলেংকারী একাধিকবার ধরা পড়ে।

এ ব্যাপারে হিরন ইউপি চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না বলেন- ছেলে মেয়ে ধরা পড়ার বিষয়টি চৌকিদার আজিজুল ও মেম্বর ইয়ার আলী রাতেই আমাকে জানিয়েছিল, মারপিট ও চুলকাটার বিষয়টা আমার জানা নেই।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- চুল কাটার বিষয়টি আমার জানা নেই, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION