1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালী মির্জাগঞ্জের মাধবখালী ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে অভিযোগ - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

পটুয়াখালী মির্জাগঞ্জের মাধবখালী ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৬২ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ১ নং মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে হাট বাজার ইজারা লব্দের ৫ লাখ ১৭ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। এছাড়াও ৮ ইউপি সদস্যের অনাস্থা প্রদানসহ নানান অনিয়মের অভিযোগ রয়েছে।

অভিযোগকারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোল্লা মারুফ হোসেন গত ২৮/০৮/২৩ ইং তারিখ পটুয়াখালী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, গত ২৭/০৮/২৩ ইং তারিখ উপজেলা হতে হাট বাজার ইজারা লব্দের ৫ লাখ ১৭ হাজার টাকা চেকের মাধ্যমে পেয়ে সাধারন হিসাব নম্বর ৪৩১৭***১৩২০ সোনালী ব্যাংক সুবিদখালী শাখায় জমা প্রদান করা হয়। ঐ দিনই আবার দুইটি চেকের মাধ্যমে যথাক্রমে ৩ লক্ষ ও ২ লক্ষ ১৭ হাজার টাকা উত্তোলন করেন চেয়ারম্যান যাহা সরকারি নিয়মনীতির বাহিরে। পরিষদের টাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী প্রথমে অর্থের অনুকূলে ইউনিয়ন পরিষদের সভার মাধ্যমে প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরন করে সেখান থেকে নির্বাহী অফিসার প্রকল্পের প্রাক্কলন (ষ্ঠিমিট) দিবেন এবং দরপত্র আহবান করে পরিষদ সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ প্রদান করে ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কমিটি ও তদারকি কমিটি গঠন করবেন।

দুই কমিটির চুড়ান্ত সিদ্ধান্তে বিল উঠানেো যাবে।এছাড়া কাজ না করে সরাসরি টাকা উত্তোলন বেআইনি। কাজতো দুরের কথা কোন প্রকল্প গ্রহন করেন নাই তিনি।ইউপি চেয়ারম্যান সরকারি কোন নিয়মনীতি তোয়াক্কা না করে সরাসরি পরিষদের টাকা উত্তোলন করেছেন যাহা আত্মসাৎ এর সামিল বলে মনে করছেন অভিযোকারী।

উল্লেখ্য, নিয়মনীতি তোয়াক্কা না করা ও নানান বেআইনি কর্মকাণ্ড অনিয়মের বিরুদ্ধে ৮ ইউপি সদস্য অনাস্থা প্রদান করেন। এ নিয়ে অত্র ইউনিয়নের সাধারন মানুষের মধ্যে ক্ষোভ ও নানান গুঞ্জন চলছে।

এ বিষয়ে জেলা প্রশাসক নুর কুতুবুল আলম বলেন, অভিযোগের বিষয়ে কপি এখনও হাতে পাইনি গত ২৮’আগস্ট যেসকল অভিযোগ কপি রয়েছে তার মধ্যে যদি এধরনের অভিযোগ পাওয়া যায় অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সাইয়েমা হাসান বলেন, গত ২৮/০৮/২৩ টাকা আত্মসাৎ এর ব্যাপারে কোন অভিযোগ কপি পাননি। এর অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহনের জন্য পরিষদের টাকা আত্মসাৎ এর অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ১ নং মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মিজানুর রহমানের মুঠোফোনে কল করলে তার ভাই পরিচয় দিয়ে বলেন চেয়ারম্যান একটু ব্যাস্ত ও ঝামেলায় আছেন পরে কথা বলবেন। এরপর একাধিক বার কল করলেও ফোনকল রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION