1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ছে ঝাকে ঝাকে ইলিশ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সওয়াল বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর

গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ছে ঝাকে ঝাকে ইলিশ

  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩০৩ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : ৬৫ দিনের নিষেধাজ্ঞা, বৈরী আবহাওয়ার পর অব:শেষে গভীর সমুদ্রের জেলেরা ইলিশ বোঝাই ট্রলার নিয়ে ঘাটে ফিরছে। দীর্ঘদিন পরে ইলিশের দেখা পেয়ে খুশি জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।

তবে গভীর সমুদ্রেও জেলেরা কাঙ্ক্ষিত ইলিশের দেখা পেলেও উপকূলবর্তী জেলেরা হতাশ। ছোট ট্রলার, ফাইবার বোট, ইঞ্জিন বোট নিয়ে সমুদ্রে মাছ শিকারে নামা জেলেদের জালে মিলছেনা ইলিশ। ইলিশের দেখা মিলছে শুধু গভীর সমুদ্রে। তাও আবার দাম মধ্যবিত্তের নাগালের বাইরে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপকূলের জেলেরা আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের বিভিন্ন আড়ৎগুলোতে স্থানীয় ছাড়াও চট্টগ্রাম, ভোলা, বাঁশখালী, কুতুবদিয়া, কক্সবাজার এলাকার গভীর সমুদ্র গামী অনেক ট্রলার ইলিশ মাছ বিক্রি করতে মৎস্য অবতরণ কেন্দ্রে আসছে। ইলিশ বোঝাই ট্রলারগুলো নোঙ্গর করায় সরগরম হয়ে উঠেছে মৎস্য অবতরণ কেন্দ্র। বিভিন্ন সাইজের ইলিশের ক্রয়-বিক্রয় এবং পরিবহন শ্রমিকদের হাক ডাকে কর্মমূখর চাঞ্চল্য ফিরেছে বন্দরে। ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়ার প্রভাবে সমুদ্রে যেতে পারেনি জেলেরা। এবার ইলিশের দেখা পেয়ে সেই সংকট কাটিয়ে উঠতে চেষ্টা করছে জেলেরা। তবে অতিরিক্ত দামে খুচরা বিক্রেতারা লোকসানের কবলে পড়ছে। কিন্তু ইলিশের দাম শুনে আগ্রহ নেই মধ্যবিত্তের।

আলিপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র সূত্র থেকে জানা যায়, গভীর সমুদ্রের জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে আসছে এবং ভালো দামও পাচ্ছে। এখানে জাটকা ২১ হাজার টাকা, ৬০০-৭০০ গ্রামের ইলিশ ২৮ হাজার, ৮০০-৯০০ গ্রামের ইলিশ ৩৬ হাজার এবং ১কেজির উপরের ইলিশ ৫০ থেকে ৭০ হাজার টাকা মন বিক্রি হচ্ছে। তবে এই দামে জেলেরা খুশী থাকলেও প্রায়ই লোকসান গুনছেন পাইকারি ক্রেতারা ।

সমুদ্র থেকে ফিরে আসা এফবি মরিয়ম ট্রলারের মাঝি আব্দুল মান্নান বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর পরই আবহাওয়া খারাপ হইয়া যায়। এতে অনেক জেলে সাগরে মাছ ধরতে যেতে পারে নাই। আবহাওয়া ভালো হওয়ার পর জেলেরা সমুদ্রে মাছ ধরা শুরু করেছে। কেউ ১০ মন, কেউ ১২ মন ইলিশ পাচ্ছে। মিজানের জালে ৯৬ মন ইলিশ ধরা পড়লো। তবে সামনে মাছ আরো বেশি পড়বে বলে মনে হচ্ছে।

আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ বিক্রি করতে আসা এফবি মারুফ ট্রলারের মাঝি বেল্লাল হোসেন জানান, ‘গত দশদিন আগে সাগরে মাছ ধরতে গেছিলাম প্রথম চার দিন জাল টেনে কোন মাছ পাইনি। পরে অল্প অল্প মাছ পেতে থাকি। এখন পর্যন্ত মোটামুটি ভালো মাছ পেয়েছি যা গত এক বছরেও পাইনি। শনিবার মাছ নিয়ে আলিপুর মৎস্য বন্দরে বিক্রি করতে এসেছি, মাছ বিক্রী করে ১০ লক্ষ টাকার উপরে পাইছি।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গত কয়েক দিন যাবৎ গভীর সমুদ্রে মাছ শিকারকারী ট্রলারগুলো ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ফিরছে। তবে কাঙ্খিত ইলিশ থেকে বঞ্চিত হচ্ছে উপকূলবর্তী জেলেরা। এর প্রধান কারণ হলো আন্ধারমানিক ও রামনাবাদ চ্যানেল সংলগ্ন বেশ কয়েকটি ডুবোচর সৃষ্টি হয়েছে যে কারণে ইলিশ তার গতিপথ পরিবর্তন করেছে। উপকূলের জেলেদের জন্য পরামর্শ থাকবে তারা যেন গভীর সমুদ্রে মাছ শিকারের সরঞ্জামাদি তৈরি করে।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, জেলেদের জালে এখন প্রতিদিনই প্রচুর ইলিশ ধরা পড়ছে। সামনের দিনগুলোতে আরও বেশী ইলিশ ধরা পরবে বলে আশা রাখি। এটা ৬৫ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সুফল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION