1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মহিপুরে মাঝির জালে মিললো ৪০ লাখ টাকার ৯৬ মন রূপালী ইলিশ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

মহিপুরে মাঝির জালে মিললো ৪০ লাখ টাকার ৯৬ মন রূপালী ইলিশ

  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২০৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার মহিপুরে মিজান মাঝি (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ৯৬ মন ইলিশ।

সোমবার শেষ বিকেলে গভীর সমুদ্র থেকে ফিওে এসে এসব মাছ মৎস্য বন্দর মহিপুরের ফয়সাল ফিস আড়তে নিয়ে আসা হয়।

এরপর সব মাছ ডাকের মাধ্যমে ৩৯ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়। দীর্ঘ সরকারী নিষেধাজ্ঞার পর সাগরে মাছ শিকারে গিয়ে এই জেলের জালেই সবচেয়ে বেশি মাছ ধরা পড়েলো।

এ বিষয়টি নিশ্চিত করেন মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাবেক সভাপতি মো. ফজলু গাজী।

স্থানীয় সূত্র ও জেলে মিজান মাঝি জানায়, এফবি ভাই ভাই নামের মাছধরা ট্রলারটি নিয়ে গত ৫ দিন আগে নোয়াখালীর সামরাজ থেকে গভীর সাগরের উদ্দেশ্যে ছেড়ে যায়। কয়েকদিন সাগরে জাল ফেলার পরও তাদের জালে মেলেনি কোন মাছ। রবিবার শেষ বিকেলে পায়রা বন্দরের শেষ বয়ার দিকে সাগরে জাল ফেলার পর এক খ্যাওয়ে (একটানে) ধরা পড়ে ৯৬ মন ইলিশ। একবারে এতো ইলিশ পাওয়ায় তিনি অনেকটা আনন্দিত হন।

তিনি আরও জানান, এফবি ভাই ভাই ট্রলারের মালিক তিনি নিজেই। ৬৫ দিনের নিষেধাজ্ঞায় অনেকে ধার-দেনায় জর্জরিত হয়ে পরেছিলেন। এবার এই মাছ বিক্রির টাকা দিয়ে তিনি আগের ধার-দেনা শোধ করবেন বলে জানান।

মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাবেক সভাপতি ফজলু গাজী জানান, নোয়াখালীর মিজান মাঝির জালে এ মৌসুমের সবচেয়ে বেশি মাছ ধরা পড়েছে। তবে সব জেলেদের জালে তেমন বেশি মাছ ধরা পড়ছেনা। অনেক জেলের সাগরে যাওয়া-আসার বাজার খরচও হয় না।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বর্তমানে ইলিশের মৌসুম চলছে। শুধু জেলে মিজান নয় আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে সকল জেলের জালেই ধরা পড়বে কাঙ্খিত রূপালী ইলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION