1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কবিতাঃ নই কো কবি ছবির মতো - Bangladesh Khabor
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ২টি চুনা কারখানা ধ্বংস ও ৯শত অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রূপগঞ্জে অবৈধ চুনা কারখানা ধ্বংস ও ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে জমি জালিয়াতি করে জোর পুর্বক দখলের চেষ্টা 

কবিতাঃ নই কো কবি ছবির মতো

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৬৩২ জন পঠিত
লেখক, আবুল খায়ের শিকারী (কুয়েত প্রবাসি)
নই কো কবি ছবির মতো
ভাষার যতন নাই প্রাণে,
এলোমেলো শব্দ বোমায়
আঘাত করি পাষান মনে!

ছন্নছাড়া বন্য যারা
ইতিহাস খায় চিঁবিয়ে,
বিরহী জন বিপ্লবী তাই
অগ্নিবেড়ি দেই দাবিয়ে।

দুধের মাছি উরছে কতো
ঘুরছে মাখন আহরণে,
আপন বলয় রিক্ত করে
নিচ্ছে সবই উলুবনে!

বড় বড় ডিগ্রিধারি
পন্ডিত যতো বেহুদা,
নামাজ-রোজায় পরিপাটি
বর্বরতায় নয় জুদা!

মিশ্রির ছুরি দুর্জনেরা

মধুর কথায় দিচ্ছে ফাঁকি,
ধুরিবাজি রুদ্ধ করি
বজ্র হাতে হীন চালাকি।

চলছে কলম অস্ত্র হয়ে
খুলতে মোখস মাফিয়ার,
ঘাড়ের উপর চেপে বসা
রোবট সেই সুফিয়ার!

নর্দমাতে বসত ওদের
সুগন্ধিতে হয় না কাজ,
নম:নম: করে চলছে
নাক কাটা সব দলবাজ!

মুচলেকাতে আটকানো সব
জাতির জন্য হৃতকর,
দালালেরা দালালিতে
দেশ-দশের নাই খবর!

উদর পিন্ডি বোধর ঘাড়ে
মিডিয়া তাই খুব গরম,
বন্ধু দেশের কু-কর্ম সব
প্রকাশিতে পায় শরম!

প্রতিজ্ঞাতে প্রেমিক হৃদয়
রুখতে সকল হায়না,
শিকার করবে শিকারী জন
দেশমাতার এই বায়না।

কবি’র কবি রবি সম
রাঙা অরুণ জগত ব্যোমে
বুক ফাটা ঐ খা খা রোদে
স্নিগ্ধ ধারা নামাই প্রেমো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION