1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর চর কেটে ইটবাটায় মাঠি বিক্রয়ের ধুম ! - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর চর কেটে ইটবাটায় মাঠি বিক্রয়ের ধুম !

  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৩০৭ জন পঠিত
শফিকুল ইসলাম হিরু, জেলা প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ড্রেজার মেশিন দিয়ে ভাঙনকবলিত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর চর থেকে মাঠি কেটে ইটবাটায় বিক্রয়ের কারনে তীব্র হচ্ছে নদীভাঙন দেখা দিয়েছে।
এ জন্য দায়ী করা হচ্ছে অবৈধ বালু ব্যবসায়ীদের ও নদীর চরের মাঠি অভৈধভাবে কেটে ইটবাটায় বিক্রি করা অস্বাধু ব্যাবসায়ী চক্রকে। শীত মৌসুমের জেলার অধিকংশ ইট বাটায় ইট তৈরীর মাঠি টাকার বিনিময়ে নদীর চর কেটে সরবরাহ করে একটি চক্র। বর্ষা মৌসুমের আগেই ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ বাল ও মাঠি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
নদীতীরের বাসিন্দারা জানায়, ড্রেজার মেশিন দিয়ে সুগন্ধা ও বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে প্রকাশ্যে। শুধু দিনে নয়, রাতেও চলছে ড্রেজার মেশিন। প্রতিদিন ২০ থেকে ২৫টি ড্রেজার দিয়ে নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করায় ভেঙে যাচ্ছে নদী। চোখের সামনে মানুষের সহায়-সম্পত্তি বিলীন হতে দেখেও তারা বালু উত্তোলন থেকে বিরত থাকছে না। অপরদিকে শীত মৌসুমের জেলার অধিকংশ ইট বাটায় নদীর চর কেটে মাঠি তুলে ট্রলার যোগে জেলার ইট বাটায় বিক্রি করে একটি চক্র। এ চক্রে প্রায় শতধিক লোক চরের মাঠি কেটে ১০/১৫ টি ট্রলারে  তুলে প্রতিদিন নিয়ে যাচ্ছে। এতে নদীর ঝুঁকিমুক্ত এলাকাও ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে।
বিষখালী নদীর তীরবর্তী দেউরী, ভাটারাকান্দা, সাচিলাপুর, দিয়াকুল, কিস্তাকাঠি,ভবানীপুর, পালট ও  সুগন্ধা নদীতীরের কৃষ্ণকাঠি, কুতুবনগর, মল্লিকপুর, খোজাখালী, সিকদারপাড়া, ষাইটপাকিয়া, বারইকরণসহ বেশ কয়েকটি গ্রামের অসংখ্য পরিবার ভিটেবাড়ি হারিয়েছে। শীতেই নতুন করে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে ওই সব এলাকার বাসিন্দারা।
ঝালকাঠি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অং ছিং মারমা বলেন, গত তিন মাসে সুগন্ধা ও বিষখালী নদীতে ব্যাপক অভিযান চালানো হয়েছে। আমরা কয়েকটি ড্রেজার  আটকও করেছি । জরিমানা ও দন্ড দিয়েও থামানো যাচ্ছে না এদের। আমরা কঠোর অবস্থানে আছি।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। যাতে নদী থেকে অবৈধভাবে কেউ বালু উত্তোলন করতে না পারে, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হাসান বলেন, এরই মধ্যে কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অল্পদিনের মধ্যেই ভাঙনকবলিত বেশ কিছু এলাকায় কাজ শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION