1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে শিক্ষা, স্বাস্থ্য ও নারী অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখায় ঘর পালাতক ছেলে পেলেন রোটারী ইন্টারন্যাশনাল সম্মাননা - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

বাউফলে শিক্ষা, স্বাস্থ্য ও নারী অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখায় ঘর পালাতক ছেলে পেলেন রোটারী ইন্টারন্যাশনাল সম্মাননা

  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৭৭ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়  ঘর পলাতক ছেলে মোতালেব ওয়েটাস পেলেন রোটারী ইন্টারন্যাশনাল সম্মাননা “চ্যাম্পিয়ান অব গার্লস এমপাওয়ারমেন্ট’’ । তার বাড়ি পটুয়াখালীর বাউফলের উপজেলার ৩নং ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামে। তিনি স্লোব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ।
শুক্রবার দুপুরে তিনি এই সম্মাননা  এ্যাওয়াটটি একই প্রতিষ্ঠানের  বাউফলের কালিশুরী কার্যালয়ের চেয়ারপার্সন রওশন জাহান মনির কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, ওই প্রতিষ্ঠানের গভার্নিং বোর্ডের মেম্বার মাকসুদা বেগম, নির্বাহী পরিচালক মোঃ আখতারুজ্জামান, ইনগ্রিড মেমোরিয়াল হাসপাতালের  মেডিকেল অফিসার চিকিৎসক ডাঃ আকাশ বড়ুয়া, ডাঃ অনামিকা সন্নামত, প্রোগ্রাম ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন, পরিচালক অর্থ  সুরঞ্জন সরকার, কর্মসূচি সমন্বয়কারী  মোঃ মনসুর আহমেদ,  প্রকল্প ব্যবস্থাপক  মোঃ মমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও নারী অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখায় চলতি বছর ৮ জুন হিউসটন টেক্সাস মার্কিন যুক্তরাষ্ট্রের রোটানী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক আড়ম্বর অনুষ্ঠানে মধ্য দিয়ে রোটারী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মি.শিখার মিথা (ংযবশযবৎ গবঃযধ)  স্লোব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোতালেব ওয়েটাসকে এই সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করেন।
স্লোব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোতালে ওয়েটাস ১৯৭৬ সালে মাত্র ৫ বছর বয়সে নিজের পরিবারের দরিদ্রতাকে মেনে নিতে না পেরে বাউফলের ধুলিয়া নিজ গ্রামের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে অজানার উদ্দেশ্যে চলে যান। পরবর্তী এক ডাব পরিবারের সহায়তায় তিনি সুদুর নেদারল্রান্ডে চলে যান। সেখানেই তিনি বেদে ওঠেন এবং পড়াশুনা করেন। এপর পালক বাবা-মায়ের মুখে সব কিছু জানতে পেরে  ১৯৯৪সালে  ১৭ বছর পর শিকরের টানে  তার স্বজনদের খোঁজে বাংলাদেশে চলে আসেন। ওই সময় বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে তার জীবন কাহিনী প্রচারিত হলে  তিনি স্বজনদের ফিরে পান।
১৯৯৫ সালে মোতালেব ওয়েটাস তার নিজ এলাকার কালিশুরী স্লোব বাংলাদেশ প্রতিষ্ঠান করেন। এ্ব িপ্রতিষ্ঠানে অধিনে বর্তমানে পটুয়াখালী, বরগুনাসহতিনটি জেলার ৮টি উপজেলায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION