1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
"রাস্তা তৈরীর কাজে অনিয়ম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি চাই" - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

“রাস্তা তৈরীর কাজে অনিয়ম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি চাই”

  • Update Time : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৯১৬ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া:গাবতলী উপজেলা সোনারায় ইউনিয়নের বামুনিয়া কপির মোড় থেকে মুমিন খাদা পর্যন্ত রাস্তা নির্মাণ কার্যে নিম্ন মানের সামগ্রীব্যবহার করার অভিযোগ উঠেছে। রাস্তা নির্মাণ কাজ শেষ হওয়ার কয়েক দিনের মাথায় দেখা গেছে ফাঁটল ও অনেক স্থানে পিচ উঠে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পিচ হাত দিয়েই উঠছে। অনেক স্থানে ফাটল দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য, কাজ শুরুর প্রথমেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে ঠিকাদার কে অভিহিত করা হয়। ঠিকাদার, স্থানীয় জনগনের কথায় তোয়াক্কা না করে অতিদ্রুতগতিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণ কাজ শেষ করেন।

এই অবস্থায় কাজ শেষ হওয়ার পরে পরেই হালকা যানবাহন চলার চাপেই ফাঁটল দেখা গিয়েছে ও অনেক স্থানে পিচ উঠে যাচ্ছে। এছাড়াও প্রয়োজন মত রোলার ব্যবহার না করায় রাস্তার মধ্যে অনেক উঁচু-নিচু অবস্থা।

এলাকাবাসী অভিযোগ করে বলেছেন যে, রাস্তার কাজ সঠিক ভাবে করা করা হয়নি । রাস্তার কাজের মধ্যে অনেক অনিয়ম ও দুর্নীতি রয়েছে , যার মধ্যে নামে মাত্র বিটুমিন ও নিন্মমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে । এলাকার সুশীল সমাজ সেবক মোঃ আজিজুল হক অভিযোগ করে বলেছেন এই রাস্তার কাজ ভালো ভাবে করা হয়নি ।

এলাকাবাসী যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে সঠিক নিয়মে রাস্তার কাজ আবারও সম্পূর্ণ করে দীর্ঘস্থায়ীভাবে জনদুর্ভোগ এড়াতে রাস্তাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । ভালো ভাবে রাস্তার কাজ না হওয়ায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এই ভাবে রাস্তার কাজ করে লাভ কি এই বর্ষায় রাস্তা নষ্ট হয়ে যাবে বলে তিনি আশংক্ষা প্রকাশ করেছেন।

উক্ত পাকা রাস্তায় বিটুমিন ও পাথর সঠিক ভাবে দেওয়া হয়নি ও মিশ্রন দায়সারা করছে । পিচ পাথর দেওয়া হয়ছে শুধু ২/৩ ইঞ্চির মতো বিটুমিন ও পাথর ঠিক মত হিট করানো হয়নি। যার ফলে হাতের আঙুলের চাপে পীচ পাথর দোলা বেধে উঠে যাচ্ছে। উক্ত রাস্তার কাজের ঠিকাদার বিষয়টি কোন মতে দায়সারা ভাবে শেষ করেছেন।
তিনি এমনটাই অভিযোগ করছেন।

তিনি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার তাগিদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহ ঠিকাদারের প্রতি আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION