1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাত পোহালেই শুরু শিল্পী সমিতি ও অভিনয়শিল্পী সংঘের নির্বাচন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড রাষ্ট্রায়ত্ত ৪৪ প্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে Icon দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলা, শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর জয়পুরহাটে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ১ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

রাত পোহালেই শুরু শিল্পী সমিতি ও অভিনয়শিল্পী সংঘের নির্বাচন

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৪৯৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: রাত পোহালেই (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনী প্রচারণা শেষ হলেও দুই প্যানেলের প্রার্থীরাই নির্বাচনী নানা কর্মকাণ্ডে এখনও ব্যস্ত সময় পার করছেন। তবে দুই পক্ষই বলছেন, ভোটাররা যাকে ভালো মনে করবে তাকেই ভোট দেবে। তবে ফলাফল যাই হোক, শিল্পী সমিতির উন্নয়নের জন্য কাজ করবেন সবাই মিলেমিশেই। শিল্পী সমিতির মূল লক্ষ্য এফডিসি, চলচ্চিত্র ও শিল্পীদের উন্নয়ন বলেও জানান তারা।

নির্বাচনের ফলাফল যে প্যানেলের পক্ষেই যাক না কেনো, শিল্পীদের সম্পর্ক একই রকম থাকবে বলেও জানান তারা। তবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি শিল্পী সমিতির নির্বাচন শিল্পীদের মিলনমেলায় পরিণত হয়েছে বলেও জানান তারকারা।

এদিকে একই দিনে অর্থাৎ ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ছোট ও বড় পর্দার শিল্পীদের দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে ২১টি পদে লড়াই করছেন ৪৮ জন প্রার্থী। এরমধ্যে সভাপতি পদে লড়াই করছেন আহসান হাবীব নাসিম ও ড. শাহাদাৎ হোসেন (নিপু)।

সহ-সভাপতি পদের তিনটি পদের জন্য লড়াই করছেন ৫ জন, আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব। সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান ও কবীর টুটুল। দুই যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকী, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। অর্থ সম্পাদক পদে সায়েম সামাদ ও মুহাম্মদ নূর এ আলম।

দপ্তর সম্পাদক পদে মামুন অর রশিদ ও শেখ মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে মাহাবুবুর রহমান মোল্লা ও রাশেদ মামুনুর রহমান অপু। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাকা শ্যামলী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রাণ রায় ও মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে লড়াই করছেন তিন জন আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল। এছাড়া সাতটি কার্যনির্বাহী পদের জন্য নির্বাচন করছেন আরও ২০ জন প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ জানান, ২৮ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ চলবে। এবার ভোটার সংখ্যা ৭৪৮ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION