1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজশাহীতে গণহত্যা জাদুঘরে মুক্তিযুদ্ধভিত্তিক সেমিনার - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

রাজশাহীতে গণহত্যা জাদুঘরে মুক্তিযুদ্ধভিত্তিক সেমিনার

  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৩৬৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্কঃ রাজশাহীতে গণহত্যা জাদুঘরে দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ‘হিস্টোরি ফরম বিলো: ম্যামোরিয়ালাইজেশন, ডিজিটালাইজেশন অ্যান্ড হিসট্রোগ্রাফি অব জেনোসাইড’ শীর্ষক এই সেমিনার হয়। এতে সভাপতিত্ব করেন হেরিটেজ আর্কাইভের প্রতিষ্ঠাতা ড. মো. মাহবুবর রহমান।

প্রথম অধিবেশনে মূল প্রবন্ধ পাঠ করেন গণহত্যা জাদুঘরের ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের। প্রাবন্ধিক গণহত্যার জন-ইতিহাসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি গণহত্যার প্রচলিত ইতিহাস চর্চা ও পদ্ধতির দুর্বলতাগুলো তুলে ধরেন তিনি।

ড. চৌধুরী শহীদ কাদের বলেন, ইতোমধ্যে গণহত্যা জাদুঘর জেলা জরিপ, গণহত্যা নির্ঘণ্টের কাজ করেছে। এই কাজ এখনো চলমান। এর মাধ্যমে গণহত্যার যে ইতিহাস এতদিন মানুষের মনে লুকিয়ে ছিল, যা মূলধারার ইতিহাস গ্রন্থে ঠাই পায়নি সেটা ফুটে উঠছে। গণহত্যা সংঘটিত হওয়ার প্রায় ৫০ বছর পর এই কাজ দুরূহ। তবু জাদুঘরের প্রশিক্ষণপ্রাপ্ত গবেষকরা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ছে, তুলে আনছে সেই হৃদয়বিদারক দুঃখ গাঁথা।

প্রবন্ধের ওপর আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. হাসিবুল আলম প্রধান। তিনি পাকিস্তানি গণহত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসার ওপর গুরুত্ব আরোপ করেন।

রাজশাহী বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, সরকার বদলের সঙ্গে সঙ্গে এখানে ইতিহাস বিকৃতি শুরু হয়। এটার বিরুদ্ধে সবাইকে সরব থাকতে হবে।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ড. হোসনে আরা খানম, সহযোগী অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

আরও আলোচনা করেন- গবেষক এনামুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, ক্রাফট অ্যান্ড হিস্ট্রি অব আর্টস বিভাগের অধ্যাপক সুভাষ চন্দ্র সুতার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION