1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ৫, আটক ৩ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ৫, আটক ৩

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ১৩১১ জন পঠিত
ঝিনাইদহ থেকে  এস এম সোহান ,
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সুফিয়া খাতুন(৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। ঘটনাটি সোমবার সকালে শৈলকুপা উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নরে ভাটবাড়িয়া গ্রামে। নিহত গৃহবধূ ভাটবাড়িয়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী। এ সময় আরো ৫জন আহত হয় বলে জানা যায়। ঘটনা সাথে জড়িত সন্দেহে পুলিশ ৩ ব্যক্তিকে আটক করেছে। সংঘর্ষকারীরা স্থানীয় আওয়ামীলীগের কর্মী সমর্থক বলে জানান গ্রামবাসিরা।
স্থানীয়রা জানান, ৬ং সারুটিয়া ইউনিয়নে দীর্ঘদিন যাবত বর্তমান ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মামুন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুলফিকার কায়সার টিপুর মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ভাটবাড়িয়া গ্রামে টিপু সমর্থক  আজিবর মেম্বর ও মামুন সমর্থক আফজাল বিশ্বাসের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ উত্তেজনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের সমর্থকরা সোমবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো ৫ ব্যক্তি। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন ৬নং সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় সুফিয়া খাতুন নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় ৩ ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION