1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিরহাটে গৃহবধুর ঝুলন্ত  মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আবদুল্লাহ আল মামুন ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পেশ হবে : আইনমন্ত্রী অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়? জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

লালমনিরহাটে গৃহবধুর ঝুলন্ত  মরদেহ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৫৩৮ জন পঠিত
লালমনিরহাট থেকে মো.হাসমত উল্ল্যাহ,
লালমনিরহাটের সদর উপজেলার গোকুন্ড ইউনিয়নের তিস্তা বাজার সুটকি বন্দর এলাকা থেকে গৃহবধুর ঝুলান্ত মরদেহ উদ্ধার করে সদর থানার পুলি।  ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী পলাতক রয়েছেন।  ৭ অক্টোবর বুধবার  দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বাজার সুটকি বন্দর এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে। জান্নাতী ওই এলাকার শাহজাহান আলীর দ্বিতীয় স্ত্রী এবং সদর উপজেলার কুলাঘাট এলাকার আব্দুল কাদেরের মেয়ে।

স্থানীয়রা জানান, শাহজাহান আলী প্রথম স্ত্রীকে তালাক দিয়ে জান্নাতীকে বিয়ে করেন। কিছুদিন পরে দ্বিতীয় স্ত্রীর অনুমতি ছাড়াই তৃতীয় বিয়ে করেন। এর পর থেকে দুই স্ত্রীকে নিয়েই একই বাড়িতে থাকতেন শাহজাহান আলী। কারণে-অকারণে প্রায় সময় জান্নাতীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন শাহজাহান আলী। মঙ্গলবার ৬ অক্টোবর রাতেও তাদের বাড়িতে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বুধবার ৭ অক্টোবর  দুপুরে প্রতিবেশীরা ঘরে গিয়ে জান্নাতীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন জান্নাতীর স্বামী শাহজাহান আলী। লালমনিরহাট সদর থানা ওসি শাহ আলম,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার স্থান থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।পরে  মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION