1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অর্থ আত্মসাতে অভিযোগ বগুড়া বিএনপির তিন নেতা নির্বাচনে আজীবন নিষিদ্ধ - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

অর্থ আত্মসাতে অভিযোগ বগুড়া বিএনপির তিন নেতা নির্বাচনে আজীবন নিষিদ্ধ

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৬১৮ জন পঠিত
বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,
বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির ফান্ডের অর্থ আত্মসাৎ করায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক পিপি একেএম সাইফুল ইসলামসহ তিনজনকে সমিতির নির্বাচনে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে আত্মসাৎ ও আর্থিক ক্ষতির টাকা পরিশোধের নির্দেশ ও এক সপ্তাহের জন্য সদস্য পদ স্থগিত করা হয়। বার সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক এর সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত অন্য দুজন হলেন আওয়ামী লীগ সমর্থিত সাবেক সভাপতি অ্যাডভোকেট লুৎফে গালিব আল জাহিদ মৃদুল ও বিএনপি-জামায়াত সমর্থিত সাবেক সাধারণ অ্যাডভোকেট মোজাম্মেল হক।বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির নির্ভরযোগ্য সূত্র জানায়, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম সাইফুল ইসলাম ২০১৮ সালে সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বার ভবনের সামনে প্রবেশ পথে টিনের ছাউনি নির্মাণ, ড্রেনের স্লাব, লাইব্রেরিতে বিদ্যুতের কাজ, সিমেন্ট ক্রয়, বৈদ্যুতিক ডাবল লাইনের সংযোগসহ বিভিন্ন উন্নয়ন কাজ করেন। বৈদ্যুতিক ট্রান্সফরমার ক্রয় দেখানো হলেও নেসকো এর বিনিময়ে কোনো টাকা নেয়নি। তখন তার বিরুদ্ধে পাঁচ লাখ ২৬ হাজার ৫২২ টাকা আত্মসাতের অভিযোগ উঠে। সাধারণ সভায় তাকে শোকজ, দায়িত্ব পালন থেকে বিরত থাকাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনায় তদন্ত কমিটি ও অডিট টিম অভিযোগের সত্যতা পায়।

অন্যদিকে ২০১৭ সালে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের লুৎফে গালিব আল জাহিদ মৃদুল সভাপতি ও জামায়াত-বিএনপি সমর্থিত প্যানেলের মোজাম্মেল হক সাধারণ সম্পাদক ছিলেন। তারা ওই সময় সমিতির বিপুল অংকের টাকা সিদ্ধান্তের বাহিরে নিজেদের পছন্দে ব্যাংক এশিয়াতে সঞ্চয় করেন। সেখানে কম সুদে টাকা জমা রাখায় সমিতির এক লাখ তিন হাজার টাকার ক্ষতি হয়।

বগুড়া অ্যাডভোকেটস্ বার সমিতির সভাপতি গোলাম ফারুক জানান, বুধবার সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতে সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা, সাতদিনের সদস্য পদ স্থগিত ও নির্বাচনে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সাবেক সভাপতি অ্যাডভোকেট লুৎফে গালিব আল জাহিদ মৃদুল ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হককে যৌথভাবে এক লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের সদস্য পদ সাতদিন স্থগিত ও সমিতির নির্বাচনে আজীবন নিষিদ্ধ করা হয়। আগামী সাতদিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট লুৎফে গালিব আল জাহিদ মৃদুল ফোন না ধরায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। অ্যাডভোকেট মোজাম্মেল হক জানান, তাদের বিরুদ্ধে আইনবহির্ভুত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে তারা শিগগিরই আপিল করবেন। অন্যান্যের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, পিপি আবদুল মতিন, সাবেক পিপি রেজাউল করিম মন্টু, অ্যাডভোকেট আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Attachments area

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION